Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    আত্মতৃপ্তিঃ
    =================================================================
    আমার মতে আত্মতৃপ্তি অর্জিত হয় চোখ দ্বারা। মানে যেটা দেখে আমি আনন্দ পাই, সেটাকেই আত্মতৃপ্তি হিসেবেই মেনে নেই । এই আত্মতৃপ্তি জিনিসটা আমি পেয়েছি আমার মা’র মাঝে।
    বিষয়টা এমন ছিল, যখন উনি অসুস্থ অবস্থায় দেয়াল ধরে ধরে হেটে রান্না ঘরে এসে ডাল রান্না করতেন, তখন সেটাই ছিল আমার আত্মতৃপ্তি।
    =================================================================
    সময় পার হল, আমার মা তখন আর হাটতে পারেন না, বসে থাকতেন, সেই বসে থাকাটার মাঝেই অনেক আত্মতৃপ্তি ছিল।
    =================================================================
    সময় পার হল, আমার মা তখন বসতে ও পারতেন না, শুধু এপার ওপার হতেন। সেই নিজে নিজেই এপার ওপার হওয়াটাই ছিল আত্মতৃপ্তি।
    =================================================================
    একসময়, উনি নড়াচড়া ও করতে পারলেন না, শুধু চোখ খোলা আর পলক ফালানো। ভাঙ্গা কন্ঠে আমাদের ডাকতেন। আমার জীবনের সবচেয়ে বড় আত্মতৃপ্তি ছিল সেটা। আমি গোপন একটি ভিডেও রেকর্ড করে রেখেছিলাম, আমার মা চোখের পলক ফেলছে। মাঝে মাঝে একা একা দেখি । কি যে আত্মতৃপ্তি 🙂
    =================================================================
    একসময়, সব বন্ধ হয়ে গেল, চোখ ও খুলতে পারেন নি, শুধু নিশ্বাস। সেটাই ছিল আমার জীবনের শেষ আত্মতৃপ্তি, যে অন্তত বেঁচে তো আছেন, শ্বাস তো নিচ্ছেন ।
    =================================================================
    এখন আত্মতৃপ্তি বলতে কিছু নেই। সব পানসে লাগে, কিন্তু আমার দিন এর শুরু হয় মজা মশকরা দ্বারা, শেষ ও হয় মজা মশকরা দ্বারা। আমি নাকি অনেক মজার মানুষ। 😃 😃
    =================================================================
    ভাগ্যিস, মশকরার মুখোস টা বাজার থেকে কিনেছিলাম বলে 🙂

    8
    4 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar