Profile Photo

Fahim HasanOffline

  • Fahim-Hasan
  • Profile picture of Fahim Hasan

    Fahim Hasan is with Umme Tabassum Taiyeba and 43 others

    4 years, 9 months ago

    _______”নিষ্ঠুর বাগান”_______
    _______ফাহিম হাসান

    তুমি কি বিকিয়ে দিয়েছিলে সে রাত
    যে রাত শেষে করেছিলে মোনাজাত,
    সূর্যমুখী, তোমার সূর্য গেলে হারায়ে
    তখন চেয়ে থাকবে তুমি কার পানে ?

    আমি গেলাম এক নির্দয় বাগানে
    যেথা গেলে হৃদয় দিতে হয় ফেলে,
    সবিনয়ে সে বাগান মালির পদতলে
    থাকে হৃদয়হীন ফুল সেথা দাঁড়িয়ে।

    সে বাগানে বসে লেখছিলো কবিতা
    এক বিষাদগ্রস্থ কবি, আর যে কিনা ।
    তার কবিতার পাণ্ডুলিপি পুড়াচ্ছিলো
    নিরবে স্মৃতি কাতরতায় হয়ে আচ্ছন্ন ।

    শুধিয়েছিলাম, কবি তুমি কার শাপে
    লেখো কবিতা? কবে কার উপলক্ষ্যে,
    হিসেব কষে কতো কি না পাওয়ার
    কতো ভোর রাত্রি করবে পার আর ।

    হে রব! আমি করেছি পাপ বহুবার
    আরও ভেঙেছি বিশ্বাস কতোবার,
    মধুর অবিশ্বাসের মতো দিবে কি
    বার বারে সুযোগ আরো হাজার টি?

    1 Share
    24
    10 Comments
Skip to toolbar