-
অর্পণা,
এই পিচ্চি, কেমন আছো তুমি?? ভালো আছো তো? আমি জানি তুমি ভালো নেই, আগের মতো ভালো নেই তবুও এখন অন্য রকম ভালো তুমি। আচ্ছা তোমার মা বাবা আর ছোট বোনটা, সে কেমন আছে? এখনো তোমার পিঠে বসে ঘোড়া বানায় তোমাকে? জানো তো তোমাকে অনেক মনে পরে কিন্তু দেখা করতে পারিনা। এক অদৃশ্য বাঁধা বাধ সাধে।অপর্ণা, আমার মনে হচ্ছে তুমি বদলে গেছো। আর আগের মতো সেই প্রাণবন্ত হাসি হাসো না,আর সেই আগের মতো দুষ্টামি করো না। কেনো শুনি? হুম কি হয়েছে তোমার? কিছুই তো হয়নি। এক দূর্ঘটনা তোমার জীবনকে, তোমাকে এভাবে বদলে দিবে? এভাবেই কি এক প্রাণবন্ত, দীপের শিখার মতো জ্বলজ্বল প্রদীপ অন্ধকারে হারিয়ে যাবে? এ হতে পারে না অপর্ণা।
গত ৮ বছর যাবত তুমি নিজেকে বন্দী করে রেখেছো। বন্দী রেখেছো তোমার ভেতরের চঞ্চল মেয়েটাকে। বন্দী রেখেছো সবাই সাথে হাসিখুশিভাবে মেলামেশা করা মেয়েটাকে। কেনো অপর্ণা? অনেক তো হলো, এবার একটু বাইরে বেরিয়ে দেখো দুনিয়া, জীবনটা কতো সুন্দর। তোমার এক ছোট সমস্যার জন্য নিজেকে এভাবে বন্দী করে কষ্ট দিয়ো না আর।
এমন জীবন তুমি চাওনি আমি জানি। এমন জীবন কেউই চায়বে না। কিন্তু জানো তো জীবনে যা কিছু হয় কোনো না কোনো কারণ বসত হয়। এই যে দূর্ঘটনা হলো এর কারণেও হয়তো তুমি অনেক শিক্ষা পেয়েছো। নতুন অনেক কিছু বুঝেছো। কি বুঝো নি? বুঝেছো তো। হয়তো চিনতেও পেরেছো জীবনে কে আপন আর কে পর? কে তোমার সাথে, পাশে থাকার অভিনয় করছে আর কে সত্যিকারের তোমার সাথে, পাশে থাকতে চায়।
জীবন অনেক কঠিন জানো। পদে পদে পরীক্ষা দিতে হয়। তবু আমাদের ভেঙে পরলে তো চলবে না। আমি জানি তুমিও উঠে দাঁড়াতে পারবে। পারবে নতুন করে জীবনকে সাজাতে। কি পারবে না? এই মেয়ে পারবে তো?
অনেক দিন হলো তোমাকে কোনো চিঠি লেখা হয়নি তাই আজ লিখলাম। এতো কিছু লিখে ফেললাম তবু মনে হয় কথা শেষ হয়নি, আরো কতো কি বাকি। তবে আজ আর না, এটুকু। আজ এ পর্যন্ত৷ বিদায় নিচ্ছি। ভালো থেকো তুমি। আবার আগের মতো চঞ্চল, প্রাণবন্ত হয়ে উঠো। সুস্থ থেকো, এই কামনায় চিঠি ইতি টানছি।ইতি
তোমার অপর রূপ5 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Rejwana Khan
@rejwana-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


জীবন থেমে থাকে না। মুক্ত হোক মনের পাখি, ডানা মেলুক ঐ সুনীল আকাশে। যেথায় খুশি যাক সে উরে নেই যে শিকল তার পায়ে। সবার নিজস্ব কিছু দুঃখ থাকে। সে দুঃখ হোক মনের শক্তি। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন। শুভ কামনা রইল।