Profile Photo

A.N.M.SolaymanOffline

  • 000A999@888
  • Profile picture of A.N.M.Solayman

    A.N.M.Solayman

    4 years, 9 months ago

    ******কে তুমি*****
    —————-আবু নাঈম
    কে তুমি? নবনৃত্যে প্রতিটা মুহুর্তে,
    উদ্যম বেশে ডেকে যাও আমায়।
    উর্ধ্ব শিরের এলোকেশ উড়িয়ে,
    উন্নত বক্ষের আন্দোলিত সমীরণে,
    অবারিত রুপের পসরা মেলে ধরে।
    কেন ডেকে যাও আমায় তুমি ??
    আবেগ জড়ানো এমন করুণ স্বরে।
    তোমার উদাত্ব এই প্রেম জড়ানো হাতছানি,
    আমি যে নব প্রেমিক,কি করে অবহেলা করি?
    আমি পুলকিত, শিহরিত আমি,
    বিমোহিত আমি তোমার সাজে।
    মাথা ভর্তি যেন তোমার,
    ভেজা মেঘের এলো কেশ,
    আকাশের নীল যেন কপাল জুড়ে।
    টানা টানা সবুজ রেখা,
    ভ্রু দুটো যেন তোমার।
    উদসী দুছোখ যেন স্বপ্ন রাজ্য,
    হৃদয় কেড়ে নেয় আমার।
    ক্রমশ ক্ষীণ হওয়া ওপথ যেন,
    তোমার সরু নাক।
    পীত বর্ণা মাটি গুলোই তো,
    কোমল রাঙ্গা ঠোট তোমার।
    সবুজে ঘেরা পাহাড় গুলো,
    উন্নত বক্ষে দৃঢ়তার প্রকাশ।
    চড়াই-উৎরাই পেরিয়ে চলা,
    সবুজের দল যেন তোমার, প্রসরিত দু’বাহু।
    জলের নুপুরে মোড়ানো তোমার,
    নিশ্চল দু’খানি পা’য়।
    কাঙ্গাল হৃদয় হঠাৎ যেন,
    নিজেকেই খুজে পায়।
    পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি,
    আমাকে যে টান বার বার।
    তুমি চির সবুজ, চির সতেজ,
    অনন্ত যৌবনা পরী।
    তুমি যে প্রিয়া, আমার দেখা,
    জগত সেরা রুপের রাণী!

    3
    3 Comments
Skip to toolbar