Profile Photo

A.N.M.SolaymanOffline

  • 000A999@888
  • Profile picture of A.N.M.Solayman

    A.N.M.Solayman

    5 years ago

    করোনা
    এম.সোলায়মান

    পূর্বদিক হতে ছড়িয়ে পড়েছে,
    কি যেন বাতাস নাকি ভাইরাস!
    থামিয়ে দিয়েছে যত কোলাহল,থমকে গিয়েছে মানব আজ।
    বিশ্বব্যাপী ঘাতক যেন এক,
    শুরু করেছে আজব রাজ।
    সভ্যতা আজ ভয়ে আড়স্থ,
    অবনত হয়েছে অহংকার যত।
    মানব সমাজ আজ বন্ধী একাকি,
    হৃদয়ে রয়েছে বেদনার ক্ষত।
    দেখা হলে আজ,বাড়াইনা হাত,
    এই বুঝি এলো, করোনার আঘাত!
    ভাইয়ে ভাইয়ে আজ,একি দূরত্ব!
    লাশেরা হয়না অশ্রুতে সিক্ত।
    দূর হতে দেয় আখেরি বিদায়,
    থাক না যত হৃদয়ে কষ্ট।
    যত আদরের ভাই কিবা বোন,
    মা বাবা আর যত যে আপন,তোমার করোনা কাছে এসোনা,দূরে থেকে বল, দুঃখ কথন।
    মরার পরে কবরে একা,
    হচ্ছে এ কেমন কবর দেখা,
    বেঁচে থেকেও মরার মতন,
    যত চেনা জানা, অচেনা কেমন!
    হে প্রভূ আমি চাইনা এমন,
    দূরে রবে মোর প্রানের আপন,
    তাইতো আমি চাইনা করোনা,
    চাই শুধু আজ তোমার করুণা।

    3
    3 Comments
Skip to toolbar