Profile Photo

নভেরা হোসেনOffline

  • novera_hossain
  • Profile picture of নভেরা হোসেন

    নভেরা হোসেন

    4 years, 11 months ago

    জলে ডোবা চাঁদ


    গোধূলি ম্লান হয়ে আসছে
    ইঁদুরেরা গর্তে লুকালো
    সব পাখি, সরীসৃপ
    বাড়িতে বাড়িতে বিজলি বাতি
    চাঁদ আজ আকাশ জুড়ে
    ছাদের ব্যালকনিতে নয়নতারা
    তোমার মন আজ বিষন্ন
    চায়ে ডুবিয়ে নোনতা বিস্কুট
    খাঁচার পাখিরা কিচির-মিচির ডাকছে
    চাঁদ ডুবে গেলো
    জলে ডোবা চাঁদ
    রাতের দ্বিপ্রহর শুরু হলো
    গ্রান্ডফাদার ক্লকে ঘন্টা বাজছে


    চাঁদ ডুবে গেলো
    কুয়োর জলে ডোবা চাঁদ
    কত দিন নদীতে যাই না
    পাহাড়ে সমুদ্রে
    একটা প্রস্তরখণ্ড ভেসে যাচ্ছে বাতাসে
    বাতাস এখানে ভারি
    শিউলির কমলা ঠোঁট
    ঝরে পড়ছে চাতালের ওপারে
    চাঁদ আজ ডুবে গেলো
    তুমি ছুঁতে পারলে না আজকের চাঁদ

    7
    3 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar