-
চাঁদ
…………………………… পি. মজুমদার
রচনাকাল – 06/05/21, সময় ঃ বিকাল 4:21 মিঃ
সাদা মেঘের আড়ালেতে একফালি চাঁদ হাসে
লুকোচুরি খেলার মাঝে ডোবে আবার ভাসে
বলছে আমায় লেখোনা ভাই কিছু আমায় নিয়ে
গদ্য পদ্য যেটাই হোক তোমার কলম দিয়ে
লিখতে বসে যতবার চাঁদের পানে চাই
কোথায় যে তার ধরবো কলম দিশেহারা তাই
অমাবশ্যা, পুর্নিমা আর একাদশীর রুপ
সবাই কত গেছে লিখে মোর কলম যে চুপ
কি লিখলে শোনাও না ভাই মানছে না যে মন
নই যে কবি কি লিখি তাই যখন তখন ?
ভাবছো তুমি লিখবে কি গো আমার কি রুপ নিয়ে ?
কিছু না পাও লেখো তবে কলঙ্ক টা নিয়ে
থমকে গেলো কলম আমার চাঁদের পানে চেয়ে
এতো গুনের মাঝে লিখবো কলঙ্ক টা নিয়ে?
লিখবো না আর শোনো গো চাঁদ হোক না এবার ভোর
তোমায় নিয়ে লেখার সাধ্য সে যে নেই তো মোর ।।।।2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
Mahmuda Sultana
@mahmudamahi
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot


ভালো লাগলো। অভিনন্দন।