-
আসলে সব সঠিক নয়
—————————–
সোনা পুড়লে খাঁটি হয়
তবে সব পুড়িলে নয়
কয়লাকে যতই কচলাও
কালিতে হাত কালোই হয়।
সবসময় ছাই উড়াতে নেই
সবখানে মানিক-রতন থাকেনা
উড়ালে ছাই বাতাসে মিশে
চোখটাকে করবে কানা।
পানির অপর নাম জীবন
তবে বেশি পানি পান নয়
সাঁতারভোলা পানিতে পড়লে
অতি পানে মরতে হয়।
সূর্য শুধু আলো দেয়না
অতি প্রখরতায় দেহ পোড়ায়
যে বাতাসে ঘর ভেঙে দেয়
ওই বাতাসেই প্রাণ জুড়ায়।
হাত-পা নাক মুখ সবার থাকে
কিন্তু সবাই মানুষ নয়
মানুষের মতো অবিকল তবু
মানবেই তারে বনমানুষ কয়।
সব সড়কে বাড়ি পৌঁছায় না
কিছু সড়কে পথ ভুলায়
নির্বিঘ্নে বাড়ি ফিরে সে
বুদ্ধি-জ্ঞান থাকে যার ঝোলায়।
সব সালিসে বিচার হয়না
মাঝেমধ্যে অবিচার হয়
ঘুষ খাইয়া বিচার করছে
ভুক্তভোগী চিল্লায়ে কয়।
মান আর হুশ থাকিলে
গুণিজন তারে মানুষ কয়
চোখে দেখবে সবই সঠিক
আসলে সব সঠিক নয়।।5 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rejwana Khan
@rejwana-khan
Nushrat Mohima
@nushrat-jahan-mohima



অসাধারণ! “চোখে দেখবে সবই সঠিক
আসলে সব সঠিক নয়।।” চোখ খুলে দিলেন যেন। প্রীতি ও শুভেচ্ছা কবি।