Profile Photo

Nushrat MohimaOffline

  • Nushrat-Jahan-Mohima
  • Profile picture of Nushrat Mohima

    Nushrat Mohima

    5 years ago

    ………”মানুষ মানুষের জন্য”………

    আবছা অন্ধকারে রুমে বসে আছে অনু। কালকে অনুর বিয়ে। বিয়ে নিয়ে অনু মোটেও খুশি নয় অনু। এখানে বলে রাখি, অনু যার পুরো নাম অনান্তা রায়। সবে ১০ শ্রেণীতে উঠেছে। বিয়ে ঠিক হয়েছে তার চেয়ে ১০ বছরের বড় মুখেশ রায়ের সাথে।অনু বড়ই শান্ত আর ভদ্র মেয়ে তাই মুখের উপর না বলতে পারে নি। কিন্ত সে রাজিও নয় এই বিয়েতে। এমনভাবে নিজেকে আবদ্ধ করতে চায় না কারন তার অনেক সপ্ন আছে সে অনেক পড়াশুনা করবে, স্কুলে বাচ্চাদের পড়াবে, তাদের কাছে দিদিমণি ডাক শুনবে, তাদের নিয়ে অনেক সেবামূলক কাজ করবে। কিন্ত এই বিয়ে হলে তার পড়াশুনাই বন্ধ হয়ে যাবে এই প্রতিশ্রুতিতে তার বিয়ে টা হবে। এসব ভাবছে আর তার গাল বেয়ে জল পড়ে যাচ্ছে। এসবকে সে নিয়তির লেখা বলেই মেনে নিয়েছে। এইদিকে ইরা প্রচণ্ড প্রতিবাদী মেয়ে। অনুর পাড়াতেই থাকে সে। ইরা মুসলিম আর প্রতিবাদী মেয়ে বলে অনুর বাসায় তার যাওয়া নিষেধ। এখন অনুর বিয়ে বলে সেটা আরও বেয়ে ১০ গুন হয়েছে। কিন্ত নিয়তির বিধান কে করে খন্দন। ঠিক বিয়ের দিন ইরা অনুদের বাসার সামনে দিয়ে যাসছিল তখন সে বিয়ের বাড়িরর মত সব কিছু সাজানো দেখল। একজনকে জিজ্ঞাসা করতেই বুঝতে পারল কার বিয়ে হবে। ব্যাস, ইরা তখনি পাড়ার অন্যদের খবর দিল যারা তার মতই সাহসী। তারা সবাই প্রস্তত হয়ে থাকব কখন বরযাত্রী আসবে?বিয়ের লগ্ন ছিল সন্ধ্যে ৭:০০. বিকেল ৫ টায় বরযাত্রী এল। ইরারা কিছুক্ষণ অপেক্ষা করে তাদের সামনে গেল। গিয়েই বলল, এ বিয়ে হবে না। অনুর এখনও বিয়ের বয়স হয়নি। অনুর বাবা রেগে গিয়ে বলল,আমার মেয়ের বিয়ে আমি কোন বয়সে দিব সেটা তোমার কাছে শুনব আমি পাজি মেয়ে? নিজের বয়স তো অনেক হলো তাও বিয়ে করনি আর আমার মেয়ের বিয়ে ভাঙতে আসো এত বড় সাহস তোমার? ইরা বলল,১৮ বছরের আগে বিয়ে দেয়া আইনগত অপরাধ। বিয়ে বন্ধ করবেন নাকি পুলিশ ডাকব। যখন দেখল তাও বন্ধ করছে না তখন সে সত্যি ফোন করতে ধরলো তখন বলল,আচ্ছা বিয়ে বন্ধ করতেছি। ততক্ষণে অনু ঘর থেকে বের হয়ে এসেছে। সেও বলল, সে এই বিয়ে করতে চায় না। ফলে বিয়ে না করেই ফিয়ে যেতে হলো বরকে। আর অনু ইরাকে বলল,ধন্যবাদ ইরা আপু। একমাত্র অনু জানে এই ধন্যবাদের মানে। এরপর অনুদের বাসায় আসতে আর কোন বাধা ছিল না ইরার। অনুও এখন অনেক বেশি সাহসী হয়ে গেছে। আর কিছু বছরের অপেক্ষা অনুর সব সপ্ন পুরন হবে। এরপর আর কোন মেয়ের কম বয়সে বিয়ে হয়নি।এর কারন ইরার সাথে এখন অনুও। সেও এখন বিয়ে ভাঙতে ছুটে যায়। তারা মেয়েদের নিয়ে সাবলম্বী হওয়ার জন্য সংগঠনও গড়ে তুলেছে সেখানে অনুর মত বড় হতে চাওয়া মেয়েরা নিজেদের বড় হওয়ার পথ খুঁজে পায়।

    13
    7 Comments
Skip to toolbar