Profile Photo

কলমে পৃথিবীOffline

  • asin432
  • Profile picture of কলমে পৃথিবী

    কলমে পৃথিবী

    4 years, 9 months ago

    “বন্ধুত্ব”
    >>>>>>>
    বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা সবার ভাগ্যে জোটে না।
    বন্ধু তাকেই বলা যায় যার কাছে কোনো কিছু লুকানো যায় না,
    বন্ধু সেই হয় যে তোমার দোষ গুন বিচার করবে না।
    আপনার হাসি কান্না ভাগাভাগি করে নিবে বলবে কখনো যে তোর কান্না দুঃখ আমার ভালো লাগে না? বরং বলবে কান্না করিস না, ভেঙ্গে পড়িস না সব ঠিক হয়ে যাবে।
    প্রকৃত বন্ধু কখনো বলবে না চল না একটু খারাপের পথে যায় বরং বলবে খারাপ পথে যাওয়া যাবে না করলে ভালো কিছু করি।
    বন্ধুত্তের মাঝে অধিকার বলে কিছু নেই, অধিকার দিতে হয় না সেটা এমনি এমনিতেই তৈরি হয়ে যায়…।
    বিপদের সময় যেই বন্ধু তোমার পাশে থাকবে সেই হবে তোমার প্রকৃত বন্ধু,
    বন্ধুর কাছে সব কিছু শেয়ার করা যায় মন খুলে যেটা অন্য কারো সাথে করা যায় না, বন্ধু কখনো তোমাকে ছেড়ে যাবে না যদি সে সত্যিকারই বন্ধু হয়—
    তুমি যখন তোমার বন্ধুটিকে তোমার সমস্যার কথা বলতে যাবে তখন সে নিজে আগ বাড়িয়ে সেটা শুনতে চাইবে, তোমার মুখ দেখেই বলবে কিরে কি হয়েছে? বলবে না যে যে কেমন আছিস কারণ প্রথমে তো জিজ্ঞাসাই করেছে যে কিরে কি হয়েছে মুখটা কেমন আনমনা লাগছে?

    প্রকৃত বন্ধুর প্রতি কখনো ঘৃণা হয় না ঝগড়া হয় না মনমালিন্য হয় তবে ছেড়ে যাওয়ার কথা হয় না, বরং কথা হয় হাজারো ঝর ঝণ্ডার মধ্যেও আমাদের বন্ধুত্ত থাকবে অটুট…………………।
    বন্ধুত্ত টিকিয়ে রাখার জন্য সব সময় আড্ডা দেওয়া, কথা বলা, দেখা করা, মাস্তি করার প্রয়োজন হয় না দূরে থেকেও বন্ধুত্ত টিকিয়ে রাখা যায়…।

    ভালোবাসা সেই সকল বন্ধুত্তের প্রতি যারা সত্যি তাদের বন্ধুর সময় অসময়ে পাশে থেকে বলে সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না।

    লেখাঃ চম্পা আক্তার আসিন

    11
    7 Comments
Skip to toolbar