Profile Photo

Rafat AhmedOffline

  • Rafat-Rezwan
  • Profile picture of Rafat Ahmed

    Rafat Ahmed

    • 5 years, 2 months ago

    মৃত্যুঘন্টা ও বই প্রসঙ্গ
    -রাফাত আহমেদ

    হুমায়ুন আহমেদ তাঁর লেখা জীবনীগ্রন্থ কাঠপেন্সিলের(২০০৯) শেষের দিকে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন।আজকের লেখাটা এইটা দিয়েই শুরু করতে চাই।যা এই লেখার মূল বাণীর সাথে গভীর ভাবে সম্পর্কযুক্ত।
    তিনি মৃত্যুঘন্টা বাজছে এরকম জিনিস এর একটা সংক্ষিপ্ত তালিকা করেছেন।( হুমায়ুন আহমেদ এখানে মৃত্যুঘন্টা বলতে বিলুপ্ত হয়ে যাওয়া জিনিস কে বোঝাচ্ছেন) সেই তালিকায় তিনি বই নাম অন্তর্ভুক্ত করেছেন।তিনি বলেছেন,” বই।বাসস্থান ছোট হয়ে আসছে বই রাখার জায়গা নেই।বইয়ের প্রয়োজনও তেমন নেই।ইন্টারনেট চলে এসেছে। ইন্টারনেটে সকল বই পড়া যাবে।একটা সময় ছিল যখন মধ্যবিত্তের স্বপ্নে সবসময় একটা লাইব্রেরি থাকত।সেই লাইব্রেরির দর্শনীয় সংগ্রহ – এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা। অতি যত্নে ঝাড়পোছ করে রাখা এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা ছিল রুচি এবং বিদ্যানুরাগের শ্রেষ্ঠ নিদর্শন।
    বিত্তবানদের বাড়িতে জায়গার অভাব নেই।তবে তাদের বাড়ির লাইব্রেরির জায়গা দখল করে নিয়েছে হোম থিয়েটার নামক বস্তু। ”
    বিষয় টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আসলে বই পড়ার সংস্কৃতি টা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি।উনিশ শতকের মানুষদের সংগ্রহে থাকত কত বই,থাকত এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা। উনিশ শতকের সময়ভিত্তিক বিভিন্ন উপন্যাসে এর অনেক বিবরণ পাওয়া যায়। প্রযুক্তির উৎকর্ষতা যত পরিলক্ষিত হচ্ছে ততই বই পড়ার সংস্কৃতি বিলুপ্ত হচ্ছে।
    বই না পড়লে একটি জাতির উন্নতি কখনো সম্ভব নয়।নেপোলিয়ন বোনপার্ট বলেছিলেন ‘ অন্তত ষাট হাজার বই না পড়লে জীবন অচল।’ বই পড়ার মতো মানুষ এখন আর খুঁজে পাওয়া যায়না।এখন ভালো সংগ্রহও বিরল বললে কম বলা হবেনা।অদূর ভবিষ্যতে হয়তো বই পড়ার রেওয়াজ টা হারিয়ে যাবে।বই পড়ার মতো বই আর পাওয়া যাবেনা।আর যখন বই পড়ার এই মহৎ গুণ টি হারিয়ে যাবে তখনি সভ্যতা ধ্বংসের মুখে পড়ে যাবে। বই পড়ে কি হয়? এখন অনেককে এই কথা বলতে শোনা যায়,যা সত্যি অত্যন্ত দুঃখজনক বিষয়।পুঁথিগত বিদ্যায় বেশি ঝুঁকে পড়ছি আমরা,ফলে আমাদের জ্ঞানের প্রসরতা বাড়ার ও সুযোগ হচ্ছে না। বই পড়লে আমাদের নৈতিক মান উন্নত হয়।মনুষ্যত্ব, মূল্যবোধ অর্জনের প্রধান উপায় জ্ঞান অর্জন করা।আর জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম বই।
    আসুন বই পড়ার সংস্কৃতিকে আবার আমরা পুনরুদ্ধার করি।বেশি বেশি বই কিনি,বই পড়ি। তাহলেই আমরা উৎকর্ষতা সাধন করতে পারবো।
    সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, ” বই কিনে কেউ দেওলিয়া হয়না।” সত্যি বই এমন একটা বস্তু যে বিপদে আপনাকে হাত বাড়াবেই।বই এমন একটি বস্তু যাঁর দ্বারা শুধু ব্যক্তি মানুষ নয় উপকার নেয়, সমাজ,রাষ্ট্র, গোটা বিশ্ব। বই আমাদের মনকে ধনী করে।আমি মনে করি যে যত বেশি বই পড়ে সে সব থেকে বেশি ধনী। পৃথিবীতে যাঁরাই বিখ্যাত হয়েছেন তাদের জীবনী পড়লে জানা যায় তাঁরা প্রচুর পরিমানের বই পড়তেন।বই পড়া ছাড়া আমাদের সমাজের অবক্ষয় এবং সংকট থেকে মুক্তি সম্ভব নয়। বই পড়ার সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এর নেতিবাচক প্রভাবও চারেদিকে দেখা দিচ্ছে । অদূর ভবিষ্যতে যখন বই পড়ার সংস্কৃতি হারিয়ে যাবে, তখন আমাদের মুক্তির কোনো উপায় থাকবেনা।এখন বই পড়াকে অনেকে আমরা একটা যন্ত্রণা হিসেবে নেয়,ঝামেলার বিষয় মনে করি।আমরা দৈনন্দিন জীবনের অন্য কাজ গুলার মতো যদি বই পড়াটা কে আনন্দ হিসেবে নিতাম তাহলে আজ আমাদের সমাজে এই সংস্কৃতি হারাতে বসতোনা।আমরা তো পারি আনন্দের উৎস হিসেবে অপসংস্কৃতিকে বেছে না নিয়ে বই পড়াটাকে বেছে নিতে। বই পড়ার সংস্কৃতিকে আবার ফিরিয়ে নিয়ে এসে আমাদের জীবনকে করি উন্নত।জীবন হোক বইময়।শুভকামনা

    7
    6 Comments
Skip to toolbar