-
তবুও তুমি জীবন
রাফাত আহমেদ
জীবন,তুমি আকাশ,বিশাল আকাশ
কখনো কালো মেঘে ঢেকে যাও
কখনো হাসি মুখে নীল রঙ মেখে উঁকি দাও।
কালো মেঘ থাকলেও,নির্ভাবনায় বসে
কবিতার স্নিগ্ধতা অনুভব করি।
কারন কিছুক্ষণ পরেই তুমি নীলে রূপান্তরিত হবে।
জীবন, তুমি ছোটগল্প।
ওইতো,’অন্তরে অতৃপ্তি রবে…………।
নানা ঘাত-প্রতিঘাত, সুখ নিয়েই তুমি,
তবুও অসমাপ্ত।
জীবন, তুমি উপন্যাসও
বিস্তর,বড় ধরনের এক উপন্যাস।
সব কল্পনা,এই কল্পনার মাঝে তুমি সত্য।
হাজারো মিথ্যার ভিড়ে তুমি বাস্তবতা।
জীবন তুমি দেবী আবার প্রেমিকাও,
কত ভালোবাসা তোমার প্রতি…!
কত শ্রদ্ধা পাওয়ার যোগ্য তুমি!
জীবন তুমি অভিশপ্ত মায়াজাল,
ঘৃণার জোয়ার আসে তোমার সমুদ্রে,
যদিও মাঝে মাঝে,কদাচিৎ।
কেউ কেউ ছুঁড়ে ফেলে দিতে চাই তোমাকে।
তবুও তুমি জীবন,
ক্রান্তিলগ্নে থেকেও প্রস্ফুটিত হয় স্বপ্ন।
জীবন………।5 Comments
Friends
Raju Barua
@raju-barua
মোখলেসুর রহমান
@mokhles
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon



অবশ্যই, আমি ও জীবণ এক নয়। জীবনের সাথে বলেছেন কথা। সুন্দর