-
কারমাইকেল কলেজ থাকি ইন্টার পাশ করার পরে বন্দু বান্দব গুল্যা ছিট্যাছিটি হয়া গ্যালো। কাঁয়ও য্যায়া ভত্তি হইল ঢাকার, আর কাঁয়ও আজশাহীর বিশ্ববিদ্যালয়ত।
মুঁই ফির কারমাইকেল কলেজতে ভত্তি হনু একাউন্টিং ডিপার্মেন্টে। বিশ্ব বিদ্যালয়ত চাঞ্জ পাওঁ নাই সেটা নোয়ায়। ভত্তি পরীক্ক্যা দেলে ঠিকে চাঞ্জ পানু হয়। কারণ, মোচ্চ্যায়া ৩/৪ বির্যাঞ্চি পাচপাকের ছাত্ররা যকন চাঞ্জ পাচলো মুঁই ফির পানু ন্যা হয়!
হয়তা কইমেন বোলে, যাঁয় ভত্তি পরীক্ক্যা দিব্যার সাহস পায়না, তাঁয় ফির চাঞ্জ পাইল হয়? সেটাও তো একটা কতা! কালা পেচড়ী চেংড়ি দেকি যদিক্যাল উয়্যার প্রশংসা করেন, আর কতাকোনা উয়্যার কানোত যায়। ত্যা শোনমেন আচেতে করি কইবে, তাওঁ তো আইজ স্নো মাকোঁ নাই। মোরও হইচে সেই অবস্তা।
ত্যা যাউক উল্যা গুদড়ী ফ্যাদলা না পাড়িয়্যা আসল কতা কওঁ। মোর বাপ মরি গেইচে মুঁই মেট্টিক দিব্যারও ম্যালা আগোত। ম্যালা কষ্ট মষ্ট করিয়্যা, মাইষের বাড়িত লজিং থাকিয়্যা ম্যাট্টিক, ইন্টার পাশ দিব্যার পরে চিন্ত্যা করি দেকনু, ঢাকাত, আজশাহীত ফির লজিং থাকিম কার বাড়িত। আর ম্যাচোত/হোস্টেলত থাকপ্যার ফির টাকা পাইম কোন্টে? য়্যাটে অতে ক্যাল্টে কুল্টে চলে নিব্যার পারিম। তাঁও না হইলে তো য়্যালগাড়ী আচে। তকন হামার বদরগঁইজ থাকি অম্পুরের নোকাল ট্রেনের ভড়া আচলো ৩ টাকা আর মেল ট্রেনের ভড়া আচলো ৫ টাকা। কোনোদিন নাহায় পাইস্যা না থাকলে টিকিস করব্যান্ন্যাওঁ।
য়্যাগল্যা সাত সতেরো চিন্ত্যা করিয়্যা কারমাইকেল কলেজোতে ভত্তি হনু। ভত্তি হবার পরে কয়ঝোন বন্ধু কইল তুঁই ম্যাচোত ওটেক। ম্যাচোত উটি কয়টা পেরাইভেট পড়াইলে তোর ম্যাচের খরচ উটি যাইবে।
ম্যাচোত উটনু। মুঁই তো নয়া মানুষ, মোক ফির পেরাইভেট দ্যায় কাঁয়! ত্যাঁও বন্ধু বান্ধব এক ওক কয়া থুনু। দিন যায়, মাস যায়, পেরাইভেট (টিউশনি ) আর কপালোত জোটে না। শ্যাষ ম্যাষ কাঁয়বা (নাওঁ ফমে নাই ) একটা বুদ্দি দিল।
উয়্যার বুদ্দি শুনিয়্যা ক`খান পোস্টার পেপার আর কয়টা সিগনেচার পেন কিনিয়্যা “পড়াইতে চাই” শিরোনাম দিয়্যা কয়খ্যান পোস্টার হাতদিয়্যা নেকি (তকন কম্পিউটার কত্তে ম্যালা পাইস্যা নাগচিল), মোর বিস্ত্যারিত ঠিকন্যা দিয়্যা, দর্শনা স্কুলের আগপাকে আর আদর্শ স্কুলের আগপাকে নাগে দিয়্যা আনু।
চব্বিশ ঘন্টার ভেতরোত একশন হইল। পরেদিনে বিয়্যানা উটি আদর্শ স্কুলের পিয়ন মোর ম্যাচোত য্যায়া মোক সালামাল্কি দিয়্যা কওচে,
-“আপনি কি গোলাম রব্বানী”?
-হ, ক্যান? কি হইচে?
-হেড স্যার আপনাকে ডাকছে।
-ক্যান, হেডস্যার ফির মোক কিবুলি ডাকায়?
-পেরাইভেট পড়ার বিজ্ঞাপন না কি দেচেন বোলে, সেই তকন্যা।
-ওহ্ হ হ। মুঁই খুশিতে গুলগুল্যা! হাঁটো মুঁই য়্যালায় যাওচোঁ।হেড স্যারের দুয়্যারের আগপাকে য্যায়া লম্বা করি সালামালকি দিয়্যা কনু, আসতে পারি স্যার?
স্যার মুকোত ক্যানবা কিচ্চু না কয়্যা মাতাটা ওপোর নীচ করিল। বুজনু স্যান্দেবার কইচে। স্যান্দানু।
-বসো।
-না, স্যার ঠিক আছে।
-গেটের কাছে অই পোস্টারটা কি তুমি লাগিয়েছো?
-জ্বী স্যার, জ্বী আমি লাগিয়েছি।
-আসো।কয়ায় স্যার গেটের প্যাকে হাঁটপ্যার ধরিল। মুঁই পাচে পাচে গেইলে স্যার মোর ন্যাকা পোস্টারখ্যান দ্যাকে কয়, এসব কি লিখেছ?
দেকি তো মোরও মাতা খারাপ হয়া গ্যালো। মুঁই যেটে যেটে পড়ার কতা নেকচিনু, কোনবা শ্বশুরের ব্যাটা আসি তামান গুল্যার আগপাকে একটা “থা” নেকি থুইচে। পোস্টার খ্যান পড়লে য়্যাংক্যা নাগোচে।
“থাপড়াইতে চাই”
১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ছাত্র ছাত্রীকে বাড়িতে গিয়ে থাপড়াইব।ম্যালাক্ষণ ধরি স্যারক কনু মনে স্যার, অন্য ন্যাকাগুল্যার সাতে দ্যাকেন “থা” ন্যাকার মিল নাই। মানে ওটা মোর হাতের ন্যাকা নোয়ায়। তেমনি সিন স্যার বুজিল যে ওটা কোনো বাঁন্দর চ্যাড়ার কাম।
এবার স্যার মোর সমস্যাটা বুজব্যার পাইচে। মোক চা বিস্কুট খিলিয়্যা কওচে,”
আদর্শপাড়ার ভেতোদ্দি সোজা পচ্চিম মুকে যাও। কিচুদূর গেলে একটা মোড় পাবে, মোড় ঘুরে হাতের ডানদিকে একটা বড় গেট। অই বাড়িতে একজন প্রাইভেট টিউটর লাগবে। গিয়ে একটু যোগাযোগ করে দেখতো।স্যারের কতামতন অই বাড়ির গেটত য্যায়া আস্তে করি একটা থাপ্পড় দিনু। কোনো সাঁড়া শব্দ নাই। ফির একটা থাপ্পড় দিনু। এবারকা অবশ্য য়্যানা জোরে।
ভেতত্থাকি কোকিল কণ্ঠী মহিলার আওয়াজ আইল,
“মাপ করেন।”অটে আর একনাও দেরী না করি সিদ্যায় ম্যাচ বুলি ঘাঁটা ধচ্চুঁ এই চিন্ত্যা করি ফির যদিক্যাল মহিল্যা কৌট্যাত করি ভিকেচ্চাউল ধরি আইসে কোন্টে নিম য়্যালা!
ম্যাচোত য্যায়ায় শুতচুঁ। পোন্দ্রোদিন ভত্তুক আর টিউশনীর কতা মনত তোলোঁ নাই। গরীবের কি আর অভিমান করা মানায়। ফির খোজাঁ শুরু কন্নু। পরে অবশ্য পাচনুও।
আদর্শপাড়া, বাবুপাড়া, আলমনগর, রবার্টসনগঞ্জ, তাজহাট ম্যালা টিউশনি পড়াচনু।
সিগল্যারো ম্যালা কাহিনি আচে। থাউক আরেকদিন কইম।4 Comments
Friends
Risvy Ahmed
@risvy
Jubayer Al Mahmud
@jubayer
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Nipun Chandra
@nipunch
Shohel Nawaz
@shohel-nawaz
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou



স্মৃতি বড়ই মধুর।