Profile Photo

Tapan DebbarmaOffline

  • tanu48
  • Profile picture of Tapan Debbarma

    Tapan Debbarma

    4 years, 9 months ago

    জীর্ণ কবিতা
    ……………….

    মন মাতাতে মনকে শুধাই,
    এ কেমন পাপিরাজ্জি!
    তবে এক্ষুনি কেন নয়,
    রাত জাগানিয়া সাথী।

    অন্য কালে, অন্য জীবন;
    মধুর মত, সর্ব কালীন সর্বনাশী!

    উঠোন জুড়ে আছে এখনো
    শিশু কাল,
    মাতিয়ে রাখে চোখ বুজলেই!

    যেখানে কৈশোর,
    সেখানে ভালবাসার উদ্দাম
    সেখানেই থাকে এই বর্তমান।

    চিহ্ন গুলো এঁটে আছে,
    নিদারুন সব গল্পে
    অকারনে সব কবিতায়!

    নষ্ট সব নষ্ট!
    বদলে গেছে মন
    বদলে যায় দিন।

    টুং টাং শব্দ
    আবার শুনুন!
    আবেগে ভাসতে
    চাইবে মন।

    দিন ফুরোলে
    আসে চাপা কান্নার রাত!
    রাত ফুরোলে
    নতুন সূর্যের হাসি!

    জীর্ণতা করেছে জয় মুখে হাসি
    ঠিক কথা বলে দেখি
    রাজ্যের দেরি।

    ২০/০৯/২০২১

    2
    1 Comment
Skip to toolbar