Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    • 5 years, 1 month ago

    দ্বিধান্বিত

    বাঁকা হাসির ভাঁজ খুলতেই দিন ফুরালো
    খোঁপার ভাঁজে নাক ডুবিয়ে
    চোখ বুঁজে ধুপ গন্ধ নেয়া আর হলো না,
    অন্ধকারে বন্ধ ঘরেও চোখ খুলে যায়
    প্রেমান্ধের আর চোখ খুলে না।

    মাদক ভরা কথার রেশেই মদির ছিলাম
    চোখ খুলে ফের চেয়ে দেখি, প্রজাপতি
    রঙিন পাখনা মেলে খোঁজে বৃহস্পতি,
    কবিতাগুলো কাঠগড়ায় দেয় জবানবন্দি
    এজলাসে বসে আমি দ্বিধান্বিত, একাকী।

    6
    3 Comments
Skip to toolbar