-
প্রতীক্ষা
আরো একটা নতুন ভোরের আলো ফোঁটাতে
আমি এপাশ ওপাশ করে কাটিয়ে দিই
পুরো একটা বিনিদ্র রাত।আরো একটা নোনতা স্বপ্নের স্বাদ চেখে নিতে
পৃথিবীর সকল কোলবালিশ জাপটে ধরে
ঘাপটি মেরে পড়ে থাকি বিছানায়।আরো একটা কলজে মোচড়ানো উঃহ শুনতে
আমি পুরো শরীর জুড়ে তরঙ্গিত মন্থনে
কামিন খাটতে রাজি আরো একশ বছর।আরো একটিবার ছুঁয়ে দিতে ওই চিবুকের ধার
গন্ধমাদন হয়ে চিকুরের গন্ধ শুঁকে
ঠিক হাজির হবো, প্রাচীনতম জাতিস্মর বেয়ে।4 Comments
Friends
Arif Zaman
@arif
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Foyzur Khan
@foyzur-khan
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Nipun Chandra
@nipunch
Youngtiger
@youngtiger
Reazul Kabir
@reazul-kabir
Drako Shajib
@drako


সুন্দর কবিতা। অভিনন্দন।