Profile Photo

Tapan DebbarmaOffline

  • tanu48
  • Profile picture of Tapan Debbarma

    Tapan Debbarma

    • 5 years, 1 month ago

    আপনার মন কত বিচিত্র বিচিত্র তার চাওয়া! কখনো এমন সমস্যায় পড়ড়েছেন যে আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? না তার মানে এই নয় যে সবার মন সমান। ব্যক্তি ভেদে সকলের মনটাই ভিন্ন ভিন্ন। মনটা চায় কখনো কাঁদতে, কখনো হাসতে, কখনো দুঃখ বোধ করতে, কখনোবা হেসে খেলে সময়টা পার করে দিতে।

    আপনি করছেন এক, মনটা চাইছে অন্যটা করতে। আপনি হাসছেন অথচ মনে কষ্টবোধ। আপনি একজনের সাথে মিশছেন অথচ মনটা চাইছে তাকে দূরে সরিয়ে দিতে। যখন আপনি একাকিত্বে ভোগেন তখন মন চায় কোথাও ঘুরে আসতে, অথচ আপনি সেটা করছেন না কারন আপনার মনটাই আপনাকে নিষেধ করছে।

    আবার অনেক সময় মনের কথাগুলো অকপটে বলতে ইচ্ছে করে কিন্তু সেটা আপনি করতে পারেন না কারন মনই আপনাকে বাঁধা দিবে। চাইলে মনে মনে গান করতে পারেন, মনে মনে কাউকে ভালবাসতে পারেন, মনে মনে পরিকল্পনা করতে পারেন কিন্তু প্রকাশ করতে পারেন না! কেন এমনটা হয় সেটা মনই বলে দেয়, মনটাই জাজ করে আপনার কি রকম সিদ্ধান্ত নেওয়া দরকার। মিলিয়ে দেখুন, আপনি এই মুহূর্তে মনে মনে কি ভাবছেন! অথচ সেটা প্রকাশ করতে সংকোচ বোধ করছেন। না এটা করতে পারবেন, মুখ ফুটে মনের কথাগুলো বলেই ফেলেছন। তবে পরক্ষণেই আপনি মনে মনে ভাবছেন, না কথাটা না বললেও চলত! আফসোস! আপনি এত আফসোস করেন কেন! হ্যা এইটাই আপনার সমস্যা, যেটা ভাবছেন সেটা হলো এই সমস্যা নিজে থেকেই সমাধান করতে পারবেন। কিন্তু কখনো কি সমাধান পেয়েছেন?

    মনের নাকি রোগ ও আছে। মনোরোগ। বিশাল বিশাল মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেন যদি মনে করেন আপনার মনে রোগ আছে। এতেও সংকোচ কেননা আপনি যেটা করেছেন তা মন থেকেই করেছেন। কথায় বলে, যা হয় ভালোর জন্যেই হয়। মানে মনের দিক দিয়ে আপনি সুস্থ। সুস্থ সবল মন নিয়ে অনেক মনীষীরা অনেক আদেশ উপদেশ দিয়ে গেছেন, দিয়েও যাচ্ছেন। ওইসব কিছু মেনে নিতেও সমস্যা হচ্ছে না। তবুও আপনার মন বলছে অন্য কথা, আর মুখ ফুটে বলছেন আরেক কথা। আসলে মন একটা ক্রিটিকাল ডিসঅর্ডার, যেটা কখনোই মুখ ফুটিয়ে বলা কথার সাথে মিলে না। আর মিলে গেলে সেটারও মধ্যে খটকা থেকে যায়। সেটা মনটাই বলে।

    মনেরজোর, মনে খটকা, মনযোগ, মনমালিন্য, মনস্থির কতই অভিব্যক্তি মনকে নিয়ে। অদৃশ্য এই মন নাকি নেওয়া দেওয়াও করা যায়। অথচ অনেক মন নেওয়া দেওয়া দীর্ঘ দিন পরেও মনটাই বলে দেয় ঘটনাতে ভুল আছে। মন বলছে ছাড়াছাড়ি হোক। হ্যা এটাই আমার মনটাও বলে। মন থাকতে আপনি অন্যের মনকে কিভাবে জয় করবেন সেটা আপনার মনটাই বলবে। মন কি বলে সেটা বলে দেখুন সেটা যদি আপনি যাকে বলছেন সে মনে মনে বলবে ঠিক বলছেন তাহলে আপনাদের মধ্যে মনের মিল আছে।

    মুখ ফুটে মনের কথা বলুন। কেউ এতে অখুশি হতে পারে, তবে এতে আপনার মনে শান্তি জিনিসটা চলে আসবে। যে শান্তিটা আপনি এতদিন ধরে খুজছেন। আর মনের কথাটা মনেই গোপন রেখেছেন, তাহলে অন্যের খুশি দেখবেন কিন্তু তার মনে খটকা ঠিকই দিবেন। কারন তারতো মন আছে। মনকে শান্তনা দিন।
    মন খুলে হাসুন, কথা বলুন। অন্যের মনকে বুঝুন। কারন মন কখনো মিথ্যা বলেনা। তবুও বলি মন খুবই বিচিত্র। হোক বিচিত্র সমস্যা নাই, আপনার মন বলে কথা।

    4
    3 Comments
Skip to toolbar