-
মানুষ এর জন্মের পর প্রথম স্কুলে যায় ৪ বছর বয়সে। আমি মাঝে মাঝে আমার মেয়ের মাথায় কি চলে, বুঝার চেষ্টা করি। দেখি সেও তার খেলনা, পুতুল এর কাপড় নিয়ে অনেক চিন্তা।
==================================================================
মানুষ এর বুঝ ম্যাট্রিক পাশ করেও আসেনা। তখন গিয়ে বয়স দাঁড়ায় ১৬ বছর। ১৮ তে গিয়ে কলেজ শেষ করে ভোটার আইডির জন্য এপ্লাই করে মানুষ। সেই সময় মানুষ নিজেকে অতি চালাক ভাবা শুরু করে। আসলে বয়সের কমতির কারনে কতইবা চালাক হয় একজন মানুষ।
কলেজ এ খুব ইমোশন এর সাথে প্রেম করে মানুষ, পরে কলেজ শেষ এ সেগুলো মোহ মনে হতে থাকে। মানুষ এর বয়স তখন ২০। কলেজ শেষ। অনার্স বা বি বি এ তে ভর্তির প্রিপারেশন নেয় মানুষ।
==================================================================
আসল প্রেম তখন ও আসেনা, সুখ দুঃখের বুঝ তখন ও বই খাতার মধ্যেই সীমাবদ্ধ। ঐ মানুষ এর অনার্স/বি বি এ তে ৫ বছর চলে যায়। মানুষ এর বয়স গিয়ে দাঁড়ায় ২৫। ইউনিভার্সিটি তে অনেক বন্ধু বান্ধব বা এক তরফা ভালবাসা বা দুই তরফা ভালবাসায় এই লাইফ টাও কেটে যায়। এই লাইফ এও আনন্দ দুঃখ দুটাই থাকে।
==================================================================
২৬ বছর বয়সে মানুষ মাস্টার্স বা এম বি এ তে ভর্তি হয়ে, ২৭ এ সেটাও শেষ করে ফিরে আসে। আসল সুখ দুঃখ তখন ও কিন্তু বই পত্রেই। শুধু জীবনের সাথে লেগে থাকা কিছু বন্ধু বান্ধব। কপাল ভাল থাকলে ভালবাসার মানুষ, যাকে বিয়ে করতে পারবে কিনা সন্দেহ।
==================================================================
মানুষ তারপর ২৭ এ এসে চাকুরীর চেষ্টা করে, ঐ ২৭ বছর সময়কাল পর্যন্ত আমি এমন অনেক মানুষ দেখেছি, হাজার হাজার টাকার শপিং করতে পারেনি। কেও হাত ধরে হাটেওনি। গল্প করেনি কেও মন খুলে। মানুষ এর দুই দিক, ছেলে এবং মেয়ে, ২৭ পর্যন্ত ও অনেকে স্বামী বা স্ত্রীর সুখ পায়নি। স্বাভাবিক। পড়াশোনার জীবন।
==================================================================
আচ্ছা এখানে পড়ুয়া মানুষ না ধরে যদি পুরো স্কুল, কলেজ, ইউভার্সিটি লাইফ প্রেম করে বেড়ানো মানুষ ও ধরি, সেও দিন শেষ এ দেখে, সব মোহ। এমন কি স্কুলে যায়নি এমন ভবঘুরেও ৩৫ এ এসে নিজের জীবন শুরু করে। এবং তার বাকি জীবন একজন পারফেক্ট মানুষ এর চেয়েও পারফেক্ট হয়।
==================================================================
২৮ পর্যন্ত চলে চাকুরী খোজার চেষ্টা, যোগ্যতা থাকলে হয়ে যায়, অন্যথায় হয়না। আমার অনেক বন্ধু বান্ধব আছে, যারা এই ২৮ এর পরে ৫-৭ বছর চাকুরী করে ৩৩-৩৫ বছর বয়সে বিয়ে করেছে। আমার বিষয় টা অবশ্য ছিল আলাদা।
==================================================================
এই ৩৩-৩৫ এর পর এসে মানুষ গিয়ে আসল সুখ এবং দুঃখের দেখা পায়। দায়িত্ববোধ, ক্লান্তি, সুখ, আনন্দ ও কষ্ট।
==================================================================
সুতরাং ৩৩-৩৫ বছর মানেই শেষ নয়। বাংলাদেশ এর ৮০% মানুষ এর জীবন শুরুই হয় এই ৩৩-৩৫ এর পরে। যে ৩৩-৩৫ বছর বয়স মানুষ পার করে বাস এর ধাক্কা খেয়ে বাবা মা’র জন্য নিজেকে গড়ে তোলে, ছেলে মেয়ে উভয়েই। শুধু পড়াশোনা, আর মেয়েদের ক্ষেত্রে ইউনিভার্সিটি বা কোচিং শিক্ষক দের লাঞ্চনা, পাড়ার ছেলেদের চোখের ধর্ষন, রাত করে চাকুরী করে বাসায় ফিরে এসে, মাস এর শুরুতে টুক টুক করে দুটো পয়সা জমানো। বাবা মা’র চিকিৎসার খরচা।
==================================================================
আমি এই লেখায় এতিম মানুষ দের কথা বাদ ই দিলাম।
==================================================================
কিন্তু হ্যা, খুব বেশি বেশি করে ফেলা কিছু মানুষ ৩৫ কে টেনে ৪০ এ নিয়ে এসে আপসস করে। কিন্তু সেও ৪০ এর পর নিজেকে তুলে ধরে। মানুষ কেন যেন হারেনা। এমনকি আমি নিজেও অনেকের ক্ষেত্রে ভবিষ্যৎবানী করেছিলাম যে “সে সার্ভাইভ করতে পারবেনা, সে ক্যারিয়ার এ ফেইল হবে, অনেক সময় নষ্ট করে ফেলেছে” এইসব। কিন্তু আমাকেও তাক লাগিয়ে সেই ব্যাক্তি আজকে আমার থেকেও ভাল আছে, আলহামদুলিল্লাহ।
==================================================================
অনেক কেই অভিশাপ ও দিয়েছি। যে কখন ওই মাথা তুলে দাড়াতে পারবিনা। কিন্তু মানুষ ঠিক ই নিজ নিজ কর্ম আর নিয়তের মাধ্যমে ভালই আছে এবং থাকে।
কিন্তু আমি এমন মানুষ ও দেখেছি, উপরিউক্ত মানুষ দের তুলনায় নিজের ৩৫ বছর বয়সে অর্ধেক সুখ অর্ধেক দুঃখ নিয়ে জীবন পার করে এখন হাপায়। ভাবে ৩৫ বছর বৃথা গেল। জীবন শেষ।
==================================================================
জীবন বা বয়স বৃথা যায়না রে, আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আমরা শিখে নিয়ে আমাদের বাকি বছর গুলো কে আমরা উজ্জ্বল করতে পারি। আর না হয় অলস আর হতাস ব্যক্তির ক্ষেত্রে ৩৫ এর আপসোস ৬০ এ গিয়েও আবার করতে হবে।
সব চেয়ে মজার বিষয় হচ্ছে, আমার এক পরিচিত মানুষ, ৪০ বছর ফুটবল খেলে, শিখিয়ে, বিয়ে করে, সংসার নষ্ট ও সময় নষ্ট করে, আউটপুট ০ নিয়ে, শেষ এ আমার কলিগ হিসেবে জয়েন করেছিলেন ৫৫ বছর বয়সে। সিকিউরিটি অফিসার। ৬০ এই মারা যান, এই ৫ বছরেই নিজের ক্যারিয়ার গড়েছিলেন তিনি।
==================================================================
আরেকজন ১৫ বছর জেল খেটে ৪৫ বছর বয়সে ফিরে এসে মুদি দোকান দিয়ে এখন ভাল আছেন।
==================================================================
আরেকজন প্রেমে ছেকা খেয়ে ১০ বছর পাগলা গারদে, ৫ বছর মাদক নিরাময়তে আর কয়েক বছর পলাতক থেকে কিভাবে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ৪০ বছর বয়সে ফিরে আসেন। এখন একটা গাড়ীর গ্যারেজ আছে উনার।
==================================================================
মানুষ কেন যেন হারেনা, আমি বুঝিনা কেন এবং কিভাবে। ভাল, খারাপ সবাই নিজ নিজ ক্ষেত্রে, নিজ নিজ রাজত্বে জিতে যায়। কেও হারেনা।
==================================================================
হয়ত এই জন্যই সৃষ্টির সেরা জীব বলা হয় মানুষ কে।7 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080


ভাল লিখেছেন