-
BM Delowar is with Himadrika Jahan Shuvra and 14 others
অনেক দিন পরে আবার তুলটে ফিরেছি। খালি হাতে আসিনি;এসেছি একটি নতুন কবিতা নিয়ে –
মাঝি সাবধান
বি এম দেলোয়ারমাঝি সাবধান ,আইছে তুফান।
ঘন মেঘে ছেয়েছে পুরো গগন জুড়ে;
রবিকর ডুবেছে তার আপন নীড়ে;
তিমিরের আগমন ,আলোকের প্রস্থান; মাঝি সাবধান ,আইছে তুফান।আসছে তেড়েপবন পাগলা তুরগ ;
উঠছে ফুঁসে ঢেউ বিষক্ত উরগ ;
শান্ত নৈঋত ,অশান্ত ঈশান;
মাঝি সাবধান , আইছে তুফান।মাঝ গাঙে তরী আজ বড় বেসামাল;
ভেঙেছে যে হাল তার, ছিড়েছে যে পাল;
এখানে পতন ,অন্যত্র উত্থান;
মাঝি সাবধান, আইছে তুফান।বেখেয়ালে মাঝি তবু কেন গান গাও ?কোন কুলে ভাঙা তরী তবু বেয়ে যাও !দেখে অন্ধ, দেখেনা চক্ষুষ্মান ;
মাঝি সাবধান ,আইছে তুফান।6 Comments
Friends
Shahria
@shahriar
Nipun Chandra
@nipunch
অবাক রহমান
@jahedi
স্মৃতি রানী রত্না
@srratna1990
নিশাত আনজুম
@nishathunzom
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
Md.Khaladur Rahman (অনল)
@wanol


খুন ভাল লিখেছেন।