Profile Photo

Md. Safi MahmudOffline

  • safimahmud
  • Profile picture of Md. Safi Mahmud

    Md. Safi Mahmud

    4 years, 9 months ago

    শিক্ষনীয় গল্প-৪
    প্রথম দিন ক্লাশে-
    তোমার বাবা কি করে?
    জ্বী ম্যাম, মেডিসিন স্পেশালিষ্ট।
    ও আচ্ছা! স্যারকে আমার সালাম দিও৷
    নেক্সট তোমার বাবা কি করে?
    জ্যি ম্যাম, ভার্সিটির অধ্যাপক।
    কোন ডিপার্টমেন্ট? নাম কি?
    জ্বী ম্যাম, ফিন্যান্স প্রফেসর ড. রফিক চৌধুরী৷
    তুমি রফিক স্যারের মেয়ে? স্যারকে আমার কথা বলো৷
    তারপর তোমার বাবা কি করে?
    ছেলেটা একটু মাথা নিচু করে রিপ্লাই দেয়,
    জ্বী ম্যাম,বাবা গ্রামের নদীতে মাছ ধরে৷
    অ অ………
    সেই প্রথম দিনের এই পরিচয় এর পর থেকে স্যার ম্যামদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায়।
    কার বাবা ডক্টর, ইঞ্জিনিয়ার বা উচ্চপদস্থ কেউ!!
    এরপর থেকে প্রতি ক্লাস, কার্ড টার্ম বা ভাইবা,
    প্রেজেন্টেশন এমনকি সেমিস্টার ফাইনালেও তাদের
    একটা এক্সট্রা প্রায়োরিটি দেয়া হয়।
    আর অজপাড়া গায়ের ক্ষেত থেকে উঠে আসা ছেলেটা
    মেধার জোরে এগিয়ে থাকলেও বাবার জোরে অনেকটা
    পিছিয়ে পরে যায়। আমি কোন দিন যদি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হই তাহলে, ওই তিন নম্বরের ছেলেটিকে কানের ঠিক দুই ইঞ্চি নিচে একটা থাপ্পর লাগিয়ে বলবো,
    শালা! মাথা নিচু করে বলিস কেন, বাবা নদীতে মাছ
    ধরে? সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল, বাবা
    মাথার ঘাম পায়ে ফেলে, নদীতে মাছ ধরে তার
    সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে।
    I m damn proud of my father ♥
    তোমার ওই ছোট ভার্সিটির লেকচারার হবার দরকার
    নেই। তুমি অক্সফোর্ডের লেকচারার হবে।
    তোমাকে ওই ছোট্ট মেডিকেল কলেজের, ছোট্ট একটা
    জবের জন্য লড়াই করতে হবে না।
    তুমি সিঙাপুরের মাউন্ট এলিজাবেথে, কর্তব্যরত
    চিকিৎসক এর দায়িত্ব নিবা।
    ক্ষেত থেকে উঠে এসে, আকাশ ছোয়ার দৃষ্টান্ত এই দেশে
    একটা দুইটা না,
    হাজারটা। হ্যা, হাজার টা….
    কাউকে ছোট করে দেখলেই,
    সে ছোট হয়ে যায় না।
    যে ছোট করে দেখে,
    সে ছোট হয়ে যায়।
    আমাদের পকেটের ব্যসার্ধ বড় করার চেয়ে, মনের ব্যসার্ধ বড় করাটা অনেক জরুরী নয় কি?

    7
    2 Comments

Md. Safi Mahmud

তরুণ লেখক

আমি আমাকে আমার আমিতে অসমাপ্তি, আজীবন অটুট অবিচল

Skip to toolbar