-
আমি
আমি ঐ গৃহবধুর সন্ধ্যা বেলার
সন্ধ্যাপ্রদীপের আলো
আমি সপ্ন রাজ্যের সপ্নপরি
সপ্নটাকে জালো।
আমি কিশোরীর ঐ হারিয়ে যাওয়া
পায়েরই এক নুপুর।
আমি কিশোরের ঐ ফুল হাতে নিয়ে
দারিয়ে থাকার দুপুর ।
আমি কবি নজরুল ও জসীম উদ্দীনের
হাতের কলমখানা,
আমি মাইকেলের ঐ দেশের জন্য
লেখা ভালবাসার কবিতা।
আমি কিশোরীর ঐ চুল থেকে পড়া
ছোট্ট একটি কিলিপ।
আমি নতুন ভোরের নতুন সূর্য
নতুন আলোর ঝিলিক।
আমি ঐ নতুন দিনের সূর্য ওঠা
নতুন আলোর ভোর,
আমি দ্বিগবিদিকে হারিয়ে যাওয়া
নতুন আলোর ঘোর।
আমি সকালবেলার বয়ে যাওয়া
নির্মল ঐ বাতাস ,
আমি নীল আকাশে ছেয়ে যাওয়া
শুভ্র মেঘের আকাশ।
আমি দুপুর বেলার নাইতে যাওয়া
কৃষকের ঐ গামছা।
আমি নদীর ওপর বয়ে চলা
নৌকার ঐ পালটা ।
আমি বিকেলের ঐ নদীর তীরের
চরের নরম কাদা।
আমি সন্ধ্যাবেলার পশ্চিমাকাশের
ঐ সন্ধ্যাতারাটা।
আমি সন্ধ্যাবেলার সন্ধ্যাতারা
ঐ আকাশের চাঁদ,
আমি রুপোর চাঁদের রুপালি কিরন
জোৎস্না ভরা রাত।16 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
উজ্জল রায়
@anthony6
কাজী জহির আহমেদ
@kazizahirahmed
মীর অনাবিল
@miranabil
রফিকুল ইসলাম বাঁধন
@rafiqulislambadhon
Shohag arnob
@shohagarnobgmail-com
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
Sajid Raiyan ( সাজিদ রাইয়ান)
@sajid07
Ishtiak-Zindani-Rishat
@ishtiak-zindani-rishat
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel



নারী সর্বজয়া। অভিনন্দন।