-
আবু আবদুল্লাহ হারেছ মুহাসেবী বলেন
মানুষের সাধ জাগলো, মুক্ত আকাশের ওই বিহঙ্গকে, গাছে গাছে উড়ে বেড়ানো ওই মুক্তস্বাধীন পাখিকে পোশ মানাবে, খাঁচায় বন্দী করে ঘর সাজাবে, যেমন ইচ্ছা তেমন কাজ, আকাশের পাখি এখন মানুষের ইশারায় ওড়ে, খাঁচায় বন্দী থাকে।
মানুষের সাধ জেগেছে গভীর সমুদ্রের নীল তিমিকে ডাঙ্গায় ওঠানোর, ব্যস, ইচ্ছা পুরণের চেষ্টায় ব্রত হয়েছে, গভীর জলের তিমি এখন ডাঙ্গায় দর্শকদের ক্ষুধা মেটায়।
মাটির কন্দরে কুদরতের লুকিয়ে রাখা স্বর্ণ-রৌপ্যকে বের করে আনার ইচ্ছা যখন মানুষের অন্তরে চেপেছে, মানুষ তা বের করেই ক্ষ্যান্ত হয়েছে।
আকারে ও প্রকারে মানুষের তুলনায় বিশালাকায় প্রাণীগুলোকে, হিং¯্র ও বন্য পশুগুলোকেও পোশ মানানোর সাধ যখন জাগল, মানুষ গভীর অরন্য থেকে, পাহাড় ও বন-বাদাড় মাড়িয়ে পশুগুলোকে শিকার করল এবং পোশ মানিয়ে ছাড়ল।
বিষধর সাপও এখন মানুষের আঙ্গুলের ইশারায় নাচে। মানুষের হুকুম তামিল করে।
জিন-পরী ও দেও-দানব এখন মানুষের বশীভূত। মানুষের ইচ্ছার অধীন।
মানুষ চাইল, আকাশের তারকা সম্পর্কে জ্ঞান লাভ করবে, সেগুলোর নাম ও পরিচয় জানবে, উদয়-অস্ত ও চলাচলের কক্ষপথ সম্পর্কে অবগতি লাভ করবে,
মানুষ চাইল, আসমানের ওই প্রদীপ্ত সূর্যের কক্ষপথ সম্পর্কে জানবে, রাতের আকাশের চাঁদের তিথি সম্পর্কে জ্ঞান লাভ করবে, লাল টকটকে ওই সূর্যটা সকালে কোথা থেকে উদয় হয়, দিন শেষে আবার কোথায় হারিয়ে যায়? চাঁদটাই বা কোথা থেকে রাতের আকাশে ভেসে বেড়ায়?
এ সবকিছু জানার ইচ্ছা যখন মানুষের অন্তরে জেগেছে, মানুষ বসে থাকেনি, বরং জানার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে।
মানুষ চাইল, পিতৃপরিচয়হীনভাবে জন্ম নেয়া ওই মানব শিশুর পিতৃ পরিচয় জানবে, কে তার পিতা তা উদঘাটন করবে, এ নিয়ে চেষ্টায় যখন ব্রত হল, মানুষ পিতৃপরিচয় উদঘাটনের উপায় আবিস্কার করল।
মানুষ চাইল, অসুস্থ ব্যক্তিটি কোন রোগে আক্রান্ত তা জানবে, তার রোগের কারণ উদঘাটন করবে। এখন মানুষ রোগীর প্রতি না তাকিয়ে তার পেশাব-পায়খানা দেখেই রোগ ও রোগের কারণ বলতে পারে। তার ঔষধও বাতলে দেয়।
মানুষের ইচ্ছা হল, বিগত যুগের রাজা-বাদশাদের ইতিহাস জানবে, তাদের জীবন-পরিক্রমা সম্পর্কে অবগত হবে। তাই মানুষ ইতিহাস রচনা করল। ইতিহাস নিয়ে গবেষণা করল।
এই যে মানুষ যতকিছু জানতে চাইল, যতকিছু অর্জন করল, সবকিছুর সম্পর্কই দুনিয়ার সাথে। জানার এ আগ্রহ ও ইচ্ছা কেবল তার দুনিয়ার জ্ঞানকে বৃদ্ধি করার জন্যই। এতে আখেরাতের কোন হিস্সা নেই। পরকালীন জ্ঞানের কোন অংশ নেই।
মানুষকে কেবল একটি সত্ত্বাকে সংশোধনের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু সে সে দায়িত্ব পালন করেনি। অথচ এ দায়িত্ব পালণের মধ্যে অন্যের কোন ক্ষতি নেই। মানুষকে এ দায়িত্বটি কেবল এ জন্য দেয়া হয়েছে যাতে তার নফসের বিপর্যয়গুলো সংশোধন হয়ে যায়। কিন্তু সে তার নফসের বিপর্যয় সংশোধনের এ দায়িত্ব পালন করেনি। ফলে সংশোধনের অনেক বিষয় সম্পর্কে সে অজ্ঞই রয়ে গেছে। কেবল কিছু বিষয় সম্পর্কে সে জানতে পেরেছে। সে সকল বিষয় সম্পর্কে সে জানতে পারেনি, সে সকল বিষয় সম্পর্কে তো সে অজ্ঞ। সেগুলো জানাও তার জন্য আবশ্যক নয়। পক্ষান্তরে সে তার নফসের যে বিপর্যয় সম্পর্কে অবগতি লাভ করেছে, সেগুলোর সংশোধনকেও সে বরবাদ করছে।
সুবহানাল্লাহ! কী আশ্চর্য বিষয়! এই মিসকিনকে যে বিষয় জানার কোন দায়িত্ব দেয়া হয়নি, সে সে বিষয়গুলো জানার জন্য নিজের শ্রম-ঘাম ব্যয় করছে, নিজের মেধা ও বুদ্ধি খাটাচ্ছে। অথচ যে বিষয়গুলো জানার ও সংশোধনের দায়িত্ব তাকে দেয়া হয়েছে সেগুলো সম্পর্কে সে সম্পূর্ণ বেখবর রয়েছে।
ফলে এ অসহায় বান্দা মাখলুকের উপর নিজের কর্তৃত্ব তো প্রতিষ্ঠা করেছে, কিন্তু নিজে নফসের কাছে পরাধীন হয়ে আছে।
পক্ষান্তরে সে যদি নফসের কাছে পরাধীন না হতো, যদি নফসের অনিষ্ট ও বিপর্যয়গুলো সম্পর্কে অবগতি লাভ করতে পারতো, যেমনটি দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে সে অবগতি লাভ করেছে, উপরে যার বিবরণ উপস্থাপিত হয়েছে, তবে সে তার নফসের সংশোধন ও বিপর্যয় সম্পর্কে জানতে পারতো। নফসের ক্ষতি ও কল্যাণ সম্পর্কে সজাগ থাকতে পারতো। দুনিয়ার ওই সকল বিষয়ের উপর যেমন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, তেমনি নফসের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতো। কিন্তু সে দীনের পথটি অজ্ঞতাকে ভর করে চলতে চেয়ছে, তবে দুনিয়ার পথ সে অজ্ঞতার সাথে পাড়ি দিয়ে চায় নি।1 Comment
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুলট ডেস্ক
@toulot
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
Md.Masud ahmed
@masud
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
চাঁদ সদাগর
@chand_sodagor


বশ করার পালা চলছেই