Profile Photo

Md Imran SharifOffline

  • imran03
  • Profile picture of Md Imran Sharif

    Md Imran Sharif

    4 years, 11 months ago

    চরকি

    বাবা আর মা কে খুব মনে পড়ে। আমার প্রচণ্ড একা লাগে। এভাবে কতদিন ভালোভাবে বাচবো সৃষ্টিকর্তাই জানেন।
    আমার খুব ইচ্ছা করে আমাকে কেউ বুঝুক। আবার আমি নিজেই বুঝতে দেই না। কেন এমন টা হয় যদি জানতে পারতাম!
    সব কিছুই কেমন যেন অদ্ভুত। অথবা আমি নিজেই অদ্ভুত৷ হাসতে হাসতে কখন যে মন খারাপ হয়ে যায়।
    সব মনে পড়ে। সবচেয়ে বেশি ছোট বেলার সময় গুলো৷ যদিও বাবার স্মৃতি বেশি মনে পড়ে তবুও মা কেই সব সময় বেশি ভালোবাসবো। মা ভাইয়া কে বেশি আদর করত৷ আর আমি মা’য়ের ভালোবাসা টা আদায় করে নিতাম যা ভাইয়া পারত না৷ আমি মাঝে মাঝে কপট রাগ দেখাতাম মা’য়ের সাথে কারণ মা আমাকে বুঝে ফেলতেন আমার মন খারাপ/চিন্তিত সবটাই। এমন টা হয়ত পৃথিবীর আর কেউ পারবে না। অথবা আমি চাই না!
    বাবার উপর প্রচণ্ড রাগ ছিলো। কারণ আমি বাবাকে খুব বেশি কাছে পাইনি। রাগ করে ফোনে প্রবাসী বাবার সাথে কথা বলতাম না ৷ সবার কত কত আবদার ; এটা আনবা, ওটা আনবা ; কিন্তু আমার আবদার ছিলো একটাই “বাবা দেশে আসুক” “আমি তার কোলে উঠবো” আর? “আমাকে জড়িয়ে ধরে ‘আব্বু’ ডাকবে”। এই আবদার গুলো কিছুই না কিন্তু আবার অনেক কিছু।
    আমার সাথে বাবা শেষ বার কথা বলতে চেয়েছিলেন ব্যাংকক হাসপাতালের বেডে শুয়ে । বরাবরের মতই অভিমানে কথা বলি নি। হয়তো চোখ বন্ধ করার শেষ মুহুর্তে কাছে পেতে চেয়েছিলেন।

    প্রতিদিন আমার কাছে যুদ্ধের মতো। সাইকেলের চাকার মত আমিও সারাদিন ঘুরতে থাকি। কবে সময়ের চাকা ঘুরতে ঘুরতে জীবন চাকা থেমে যায় কে জানে!

    5
    3 Comments
Skip to toolbar