Profile Photo

শেখ মোঃ মহিউদ্দিন সজীবOffline

  • Sajive7061
  • প্রাণুয়া,

    বৃষ্টিস্নাত রাত্রির বৃষ্টি বিন্দুর কোমল ভালোবাসা তোমার পদযুগলে সমার্পন করত; অন্তর্দহনে জ্বালা নিবারণের প্রতিশ্রুতিতে দু’কলম লিখতে বসা। হয়ত বলে বসবে, তুমি তো দেখছি সেই আগের মতই আছ? একটুও বদলাও নি। মানুষ তো কত পাল্টে যায়।
    তা বটে। কিন্তু আমি না হয় সেই আগের মতই থাকলাম। আমার জগতে, আমার ভূবনে আমি একটু ভিন্ন ফুল ফোটাতে চেয়েছি। যার সুবাস হয়তো একটু অন্যরকমই হবে এটাই স্বাভাবিক।

    অধরা,
    মনের ভুলে কখনো আমাকে জিজ্ঞেস করে বিব্রত করো না যে, এখনো রাত বিরাতে জেগে কিংবা মধ্য রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে আমার কথা ভেবে চোখের জল মুছো!
    আমার স্কাফটা সযত্নে বালিশের কাছে কিংবা তোমার বুকে থাকে!
    আমার দেওয়া ডায়েরিটা কি এখনো পড়! আর চিঠিগুলো?

    কখনো বলে বসো না, আচ্ছা তোমার কি মনে আছে,মিথ্যে অভিনয়ে যে হাতটি ধরে বলেছিলাম, কখনো ছেড়ে যাব না!

    আর হ্যাঁ, অবুঝের মত যে আমার ছবি গুলো নিয়েছিলে, এখনো দেখো!
    তোমার প্রিয় ‘আমার হাসিটা’ তোমার স্মৃতিতে ভাসে?

    শোনো প্রিয়তি,
    এসবের উত্তর না হয় অজানায় থাকুক। কালের পরিক্রমায় সময়ের পট যেমন বদলে যায়, বদলে যায় প্রকৃতি, পরিবেশ। কিন্তু কখনো কি দেখেছ ওই আকাশের রং বদলাতে?
    নীলিমায় ছড়িয়ে থাকা শূণ্য আকাশটা কখনো পাল্টায় না। পাল্টানোর প্রয়োজন বোধও করেনা৷
    উত্তাল স্রোতের তালে গা’ না ভাসিয়ে একটা স্রোত কিন্তু উল্টো পথই বেছে নেয়৷
    ঠিক প্রথম দেখায়, প্রথম কথায় যেমনটি বলেছিলাম। জীবন সায়াহ্নের শেষ সন্ধ্যায় এসেও দেখে যেও আমি তেমনি রয়েছি।

    আমার কথা শুনে সেদিন তো খুব হেসেছিলে। ভেবেছিলে, সবার মত আমিও বলেছি। ইচ্ছে হলে, আমার শহরে এসে দেখে যেও, এখনো পড়ে আছে স্বপ্নের সে ‘স্বপ্নপুরি’। তবে বিরাজ করছে শূণ্যতা।

    জানি! বিরক্তবোধ করছ, আজ না হয় সমাপ্তির ইতি এখানেই টানি।

    তোমার তুমিটা,
    সজীব।।।।

    5
    2 Comments

Friends

Skip to toolbar