-
প্রিয় তুমি,
একরাশ তাজা রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা তোমায়। আমার শুভ্র আকাশে তুমি এক পশলা বৃষ্টি। মেঘকুঞ্জে আমার মনের রাণী হয়ে উড়ে বেড়াও প্রেম কুঠিরে। আমার সুখ-দুঃখ, আশা-ভরসার একমাত্র জায়গা তুমি। দুষ্টু-মিষ্টি-খুনসুটি আর অকারণ আবদার আর আমাকে খামচি দেওয়ার রাণীও শুধুই তুমি। ভালোবাসা কি তোমার সাথে পরিচয়ের আগে জানাই ছিলো না। তুমি এলে জীবনে, তারপর কিভাবে যেন ভালো লাগা, ভালোবাসার সংজ্ঞা তুমি হলে বুঝতেই পারিনি। আজ ভালো থাকা, হাসি-আনন্দে থাকা সবই তোমার জন্যে। দুনিয়ার যত আজব জিনিস শিখলাম সব তোমার থেকে। বৃষ্টি-বিলাস করা, দুঃখীকে আপন করার শক্তি শিখলাম তোমার থেকে। ভোরে খালি পায়ে হাঁটার যে মজা তাও জানলাম, বুঝলাম তোমার থেকে। রাস্তার পাশে টং দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার মজা উপলব্ধি করলাম, তাও তোমার থেকে শিখা। কলেজ ফাঁকি দিয়ে দূরের কাঁশবনে হারাতে যে মজা, তা তুমি পাশে না থাকলে জানতেই পারতাম না। রাতের পিচঢালা পথে রিকশা চড়ে ঘুরে বেড়ানো যে এতো অ্যাডভেঞ্চারে ভরপুর, তাও জানলাম তোমার সংস্পর্শে এসে। আমার জীবনে যে এতো তুমিময়ে ভরপুর, তাকে ছাড়া আমার চলবে কি করে বলো? তাইতো শুধু তোমায় চাই।
ইতি,
আমি।2 Comments
Friends
মো আসিফ মাহমুদ
@asif
Nayra tasin
@nayra
Sabbir Shuvo
@sabbir-shuvo
D K MAHANTA
@dkmahanta01718942602
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
হাবিবুল্লাহ
@habibulla
আব্দুল্লাহ
@g-m-abdulah
সাইমূম ইভান
@syed-symoom-anjum-evan
__ariyan__
@ariyan


অভিনন্দন।