Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • লোকটা খুব যত্ন করে ২০০ টাকার নতুন নোট টা মোবাইল এর ব্যাক কভার এ রেখে মোবাইল টা এটাচ করল। ব্যাক কভার টা ট্রান্সপারেন্ট থাকায় ২০০ টাকাটা দেখা যাচ্ছে।
    =================================================================
    আমরা ১১ জন যাত্রী, গুলিস্তান থেকে লালবাগ এর পথে।
    =================================================================
    আমার খুব আগ্রহ হল, জিজ্ঞেস করি। পুরাতন স্বভাব। ভাল লাগে অপরিচিত মানুষ দের সাথে কথা বলতে। অন্তত ওরা কষ্ট দিয়ে রিপ্লাই করবেনা। ঠাট্টা পরিহাস ও করবেনা।
    =================================================================
    আমি উনাকে জিজ্ঞেস করলাম “ভাই, আপনি ঢাকায় কি কাজ করেন” উনি বললেন “আমি বংশাল এ স্যানিটারির দুকানে কাম করি”
    =================================================================
    আমি আবার জিজ্ঞেস করলাম “তো ভাই, এই ২০০ টাকা দিয়ে কি করবেন?”
    উত্তরে উনি বললেন –
    “আমার মা ৯৮ বছর বয়স, উনি নতুন ২০০ টেকা দেখেননাই। গতবার গ্রামে গেসিলাম, মা কইলো, বাবা হুনলাম ২০০ টেকার নতুন নোট নাকি শহরে বাইর হইসে, দেখাইস তো। আমি পাইনা পাইনা কইরা আইজকা পাইলাম, তাই সরায়া রাখলাম, নাইলে খরচা হয়া যাইবো।
    =================================================================
    মা আমার নতুন ১০০০ বাইর হওয়ার সময়েও দেখতে চাইসিলো, দেখাইসিলাম ও, উল্টায়া পুল্টায়া দেইখা দুইখা ফেরত দিয়া দিল। আমি কইলাম, মা এটা তুমি রাইখা দাও। মা কয়, আমি টেকা দিয়া কি করুম। তুই খরচা করিস।
    =================================================================
    প্লাস্টিক এর ১০ টাকা দেখতে চাইসিলো, যখন বাইর হইসিলো, সেটাও দেখাইসিলাম, আমার মা টেকা হাতে নিয়া লাড়ায়া চারায়া কয় –

    “রশিদ, কি এক আজব জিনিস নারে, যেটা দিয়া সব পাওন যায়।”
    =================================================================

    14
    7 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar