Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    4 years, 8 months ago

    শূন্য ভরা বেলুন

    কাচপোঁকা ছড়ায় নীল, বাতাসে চিলের চিৎকার
    আমার শৈশব হারিয়ে যায়।
    কৈশোর ডোবে, কালনীর উদোম জলে ডুবসাঁতার
    আমার জল ফুরিয়ে যায়।

    বুক চিড়ে চলে গেছে বোকা রেলগাড়ি সমান্তরাল
    জোনাকি সাতরঙ আলো মেখে জ্বালে সাঁঝমশাল
    আমার কবরে শ্বাস নেয় মনোলোভা প্রজাপতি
    ফড়িঙ মৈথুন শেষে উড়ে যায় উদাস ভঙিমায়
    আমার সব হারিয়ে যায়।

    শতাব্দীর প্রাচীন পথ ধরে যদি ফেরে জাতিস্বর
    দেখবে এখনও নির্ঘুম ভোর আসে রাত্রি মুড়িয়ে
    শূন্যভরা বেলুন হাওয়ায় ওড়ে যায় ঝাঁকে ঝাঁকে
    এরই মাঝে কোন এক ফাঁকে, আকাশের বাঁকে
    আমার জাতিস্বর হারিয়ে যায়।

    8
    3 Comments
Skip to toolbar