Profile Photo

Md. Deloar HossenOffline

  • Md.-Deloar-Hossen
  • Profile picture of Md. Deloar Hossen

    Md. Deloar Hossen

    4 years, 8 months ago

    #ত্রিভুজ

    জ্যামিতি জানিনা
    তবু ত্রিভঙ্গমুরারি ঢঙে অহেতুক পার করি দিন আর রাত
    হাতের বাঁশিতে কে দেবে ফুঁ?

    শাকান্ন দিয়ে আর কতকাল চলে
    শরীর-মনে জ্বালা, ধুপধোঁয়ায় কামগন্ধ ওড়ে
    তোমার বাহুবন্দি রাত আমাকে কবে যূপকাষ্ঠে নেবে?

    ঘরজুড়ে ছড়ানো ক্ষয়ক্ষতি অপচয়
    কিছুটা পুষিয়ে দিতে- কন্ঠলগ্না তুমি সরে এসো ঠোঁটের কাছে
    এসো, আঙ্গুলে ছুঁয়ে দেখি- ত্রিভুজের কয় কোণে মিলে যায় দুই সমকোণ!

    ©মো. দেলোয়ার হোসেন
    তেরখাদা, খুলনা।

    10
    4 Comments
Skip to toolbar