Profile Photo

Legendary POET MD HEDAETUL ISLAM teji kobiOffline

  • tejikobi
  • অনুচিত ও উচিত
    মোঃ হেদায়েতুল ইসলাম

    অন্যায় অনুচিত বিকট চিৎকারে বলে দেই,
    ন্যায়কে আমরণ সাথে রাখব সেই শপথ এসো নেই।
    আলস্য অনুচিত কভু সাথে রেখো না,
    বিজয় ছিনিয়ে আনতে সাহসী হও ভয় পেওনা।
    মিথ্যা বলা অনুচিত তা কি জানো না,
    মর্ত মাঝে মিথ্যা দিয়ে শান্তি পাবে না।
    নিন্দা করা অনুচিত তা বুঝতে হবে,
    বিষাদ ছড়িয়ে কভু ভালোবাসা নাহি পাবে।
    সন্দেহ অনুচিত বুঝলে পরে,
    জীবন থেকে সুখ যাবেনা ছেড়ে।
    সংশয় অনুচিত এটা ভালো করে বোঝা চাই,
    এসো প্রত্যয়ী হই জীবনটা সুন্দর করে গড়াই।
    ঔদ্ধত্য অনুচিত ভুললে ক্ষতি হয়ে যাবে,
    বিনয়ীরা চিরদিন মানবের ভালোবাসা পাবে।
    অতি নিদ্রা,অতি আহার অনুচিত বুঝতে হবে আগে,
    প্রতিটি ক্ষণের সদ্ব্যবহারে প্রতিদিন ওঠো জেগে।
    অহিত অনুচিত জীবনে দেয়া যাবেনা ঠাঁই,
    জীবওজগতের হিত করতে আমৃত্যু বন্দনা করে যাই।

    9
    5 Comments
Skip to toolbar