Profile Photo

মাইন উদ্দিনOffline

  • thehazari95
  • Profile picture of মাইন উদ্দিন

    মাইন উদ্দিন

    4 years, 8 months ago

    জীবনের কষ্ট

    মনের আকাশ আজ বেদনা বিধুর
    কষ্ট আমার জীবনের বাঁশি, কষ্টই আমার সুর ৷
    কষ্ট নিয়ে বাস করি রঙের দুনিয়ায়,
    কষ্টের কথা বলি শত কেউ দেয়না সায় ৷

    আমার কষ্ট আমার মনে পাশে নেইতো কেউ
    উথাল পাতাল মনের সমুদ্র আছড়ে পড়ছে ঢেউ ৷
    আমার পৃথিবী আমি শাসক আবার আমি প্রজা
    দুঃখের ভাগতো কেউ নেয়না, হিসাব অনেক সোজা ৷

    চার দেয়ালে বন্ধী জীবন বন্ধ হয় যে নিঃশ্বাস
    বের হতে চাই দরজা খুলে নিতে চাই শ্বাস ৷
    কেউ বুঝেনা আমার কথা, কেউ খুজেনা কারণ
    চোখের জল যে গড়িয়ে পড়ছে করতে পারিনা বারণ ৷

    এই দুনিয়ায় সেই অসহায় যাকে বুঝেনা কেউ
    দুঃখের নদী, দুঃখের সাগর আসে কষ্টের ঢেউ ৷
    পাড়ি দিতে হবে পথ নিজের মতো করেই
    কষ্টকে সাথে নিয়ে উঠবো আমি নড়েই ৷

    শরীফুজ্জামান নোমানী
    ০২ অক্টোবর, ২০২১

    5
    2 Comments
    • লাল নীল কষ্টে জীবন বেগুনী হয়।

    • দুখের সাগরে চালাই সুখের তরী
      বৈঠা হাতে জীবন মাঝি
      এদিক চাহে ওদিক চাহে
      দীশাহীন মন কূল খোঁজে
      নাই কূল নাই কিনারা
      জীবন মাঝি দিশেহারা
      ঝড় আসে, আসে ঢেউ
      মৃত্যু এসে বলে আছ কি কেউ?
      প্রীতি ও শুভেচ্ছা কবি।

Skip to toolbar