-
হায় অর্থ!
মু. রেজাউল করিম।
সময়: (২১ আশ্বিন-১৪২২ বঙ্গাব্দ, ৬ অক্টোবর-২০১৫ খ্রিস্টাব্দ)
হায় অর্থ!
বিনাশ, বিরোধ, সংঘর্ষ।
হায় অর্থ!
রক্তের বন্ধন বাধঁনে ব্যর্থ।
হায় অর্থ!
নাড়ীর বন্ধন ছিন্ন বৃদ্ধাশ্রম।
হায় অর্থ!
সহসঙ্গিনীর ভালবাসার পাথেয়।
হায় অর্থ!
সকল অনর্থ্যের মূল।
হায় অর্থ!
সুখ-শান্তির উপায়ান্তর।
হায় অর্থ!
প্রেমিকার অধির অপেক্ষার প্রহর।
হায় অর্থ!
বন্ধুর অাতিথেয়তার উপকরণ।
হায় অর্থ!
রাতারাতি বনে যাওয়া দানশীল গুণীজন।
হায় অর্থ!
সন্তানের শিক্ষা-মননশীলতার প্রবৃদ্ধি।
হায় অর্থ!
বহুদূরকে নিকটে সৃষ্টি।
হায় অর্থ!
ক্রন্দনরত হুজুরের লম্বা মোনাজাত।
হায় অর্থ!
মরা নথি জিন্দা হয় মুহূর্তেই।
হায় অর্থ!
জালিমের অত্যাচার খড়গ অস্ত্র।
হায় অর্থ!
চাপা ক্রন্দন, মজলুমের অশ্রু।
হায় অর্থ!
প্রশ্ন ফাঁস, মেধাবীর অবমূল্যয়ন।
হায় অর্থ!
মেধা মূল্যহীন, চাকরির দর কষাকষি।
হায় অর্থ!
নির্ক্ষর বৃত্তবানের শিক্ষিত ভাব।
হায় অর্থ!
কুয়াশা ভেঙ্গে পত্রিকা নিয়ে বালকের দৌড়।
হায় অর্থ!
রাজনৈতিক নেতার অকথ্য গালিতেও মুহূর্মুহূ তালি।
হায় অর্থ!
বিজ্ঞের জ্ঞান খরিদ করা কোম্পানি।
হায় অর্থ!
চাটুকারের গালচি চোয়ানো ফেনা।
হায় অর্থ!
উদ্দেশ্যহীন চলা পথশিশু, টোকাই নামে চেনা।
হায় অর্থ!
স্বদেশ-স্বজন ছেড়ে প্রবাসী উপাধী।
হায় অর্থ!
কুঁড়েঘরে বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী।
হায় অর্থ!
ঋণের বোঝা নিয়ে সদ্যভুমিষ্ট স্বর্গীয় মেহমান।
হায় অর্থ!
গভীর সমুদ্রে মৃত্যুঞ্জয়ী মৎস্য শিকারী।
হায় অর্থ!
সন্ত্রাসের ত্রাস, ডাকাতের বন্দুকের নল।
হায় অর্থ!
জীবিকান্বেষণে মায়ের অাদর বহূদূর।
হায় অর্থ!
অভূক্ত রাখাল রবিদাহে বর্ষা মাথায়।
হায় অর্থ!
ফার্মগেট ওভারব্রিজে অচল ভিক্ষুকের আর্তনাদ।
হায় অর্থ!
হঠাৎ বিদ্রোহী হওয়া চাপা স্বভাবের ছেলেটি।
হায় অর্থ!
অভিশপ্ত পল্লীর সর্বস্ব বিলিয়ে দেয়া মেয়েটি।
হায় অর্থ!
ডাস্টবিনে কুকুরের সাথে পাল্লা দিয়ে অখাদ্য কুঁড়ানো শিশু।
হায় অর্থ!
মনোবাঞ্ছা পূরণের মূখ্য হাতিয়ার।
হায় অর্থ!
সর্বোচ্চ ডিগ্রির তরুণ, বেকারত্বে গ্লানি মাথায়।
হায় অর্থ!
লোভীর লোভ গগণচুম্বি স্বপ্ন কল্পনা।
হায় অর্থ!
ভার্সিটি শিক্ষার্থীর কফিনে বাড়ি ফেরা।
হায় অর্থ!
দেশ বিক্রেতা মুনাফিক মীর জাফর।
হায় অর্থ!
অাইন প্রয়োগের হাতেই হত্যা-গুম।
হায় অর্থ!
নূণ্য পীড়ার রুগি অপারেশন থিয়েটারে।6 Comments
Friends
Jabed A Emon
@jabedaemongmail-com
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
মীর অনাবিল
@miranabil
Shohag arnob
@shohagarnobgmail-com
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Drako Shajib
@drako
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ বায়েজীদ
@bayejid
Shimanto Peter Gomes
@shimanto-peter-gomes




অর্থই অনর্থের মূল এ কথাটা ত আর এমনি আসেনি। ভালো লিখেছেন।