Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    “সখা কবে হবে দেখা”
    (পি. কে সরকার)

    খুব সকালে তেঁতুল তলে,
    বন্ধুরা সব জুটতো এসে।
    বিকাল বেলা নদীর ধারে,
    খেলতাম সবে মনের সুখে।

    মাঝের সময় পাঠশালাতে,
    হাজির হতাম দল বেঁধে।
    ছুটির দিনে মুক্ত পাখি,
    ডানা মিলে উড়তে থাকি।

    সাঁঝের বেলা আলিফ লাইলা,
    দেখতো সবে বসতো মেলা।
    বাংলা সিনেমার খবর নিতে,
    মজু চাচার কাছে জুটতো সবে।

    বাঁশের খুঁটি কেটে কেটে,
    পয়সা জমাতাম অল্প অল্প করে।
    যেদিন হতো মণ্ডপের মেলা,
    সেদিন সাঙ্গ হতো পয়সা জমা।

    মেলার দিনে সকাল বেলা,
    পায়ে হেঁটে যেতাম মেলা।
    কি কিনতাম প্রথমে সবার,
    মনে কি পড়ে সখা তোমার?

    মাটির তৈরি টুনটুনি গাড়ি,
    কিনে নিতাম তাড়া তাড়ি।
    কাগজে তৈরি রঙিন চশমা,
    আরও নিতাম খাজা বাতাসা।

    ছেলে বেলার সেই দিনগুলি,
    পেতাম ফিরে আবার যদি!
    কলার ডাটায় ঝাল,নুন, তেল,
    সখা, কি নামে চলতো এ খেল?

    সখা কবে হবে দেখা,
    লাগে ফাঁকা ফাঁকা।
    বাল্য কালের বন্ধুরাই,
    শ্রেষ্ঠ সম্পত্তি ভাই।

    16
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar