-
আপন, তুমি হাসছো কেনো ?
===========================
তোমার দুঃখে,
ভালই লাগে কষ্ট যখন
তোমার বুকে ।
===========================
পর, তুমি ভাই কাঁদছো কেনো ?
===========================
তোমার দুঃখে,
কষ্ট লাগে ভাবি যখন,
এত কষ্ট তোমার বুকে !
===========================
আপন, তুমি ভাবছো কি ভাই?
===========================
নিজের কথাই,
তোমার কথা ভাবার যে আর,
সময় আমার নাই।
===========================
পর, কোন সে চিন্তা তোমায় হারায়?
===========================
ভাবছি তোমার,
চাকুরী নেই,
বাঁচবে তুমি কার সাহারায়?
===========================
দিনের শুরুতে হিসেব মিলাই,
আমার সুখে আপন কালো !
দিন শেষে ফের হিসেব মিলাই,
আপনের চেয়ে পর ই ভাল,
===========================
আপন পর
তানভীর আলম হীরা
০৩/১০/২০২১ (দুপুর ১ঃ৩৫ থেকে ১ঃ৪২)8 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 October 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080


Nice