-
ব্যাক স্পেস
রাত বাড়ছে, ভাবনাগুলোর ছোটাছুটিও বেড়ে চলছে। অনেক কিছু বলতে ইচ্ছা হচ্ছে তাকে, লিখে ফেলা উচিত, প্রকাশ করা উচিত।
কি-বোর্ডের বোতামগুলো দ্রুত চেপে যাচ্ছি, লিখে যাচ্ছি তার প্রতি কতটা আবেগ, কতটা ভালো লাগা জমা পড়ছে…..!!!
কতটা যে ভালো লাগে তার সাথে গল্প করতে, পাশে বসে থাকলে সময় যে কিভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না তা লিখে বোঝানো যাবে না তুবও লিখছি। মন খারাপে কতবার তার কথা মনে পড়েছে, কত বার মন বলছে একটা ফোন করেই ফেলি কিন্তু নিজেকে সামলে নিয়েছি। খুব ধরে রাখাতে, আকড়ে রাখতে ইচ্ছা করছে তাকে তাও লিখে ফেলেছি।
সেন্ড বাটনে চাপ দিতে গিয়েই মনে হল থাক না এসবের কি দরকার, থাকুক না কিছু কথা নিজের ভিতরে, বন্দী করে রাখি। চাইলেও তো আর তাকে ধরা যাবে না, পাওয়া যাবে না। ব্যাক স্পেস চাপ দিলাম আর মুছে যাচ্ছে, খুব দ্রুতই প্রতিটি অক্ষর মুছে যাচ্ছে, মুছে যাচ্ছে কিছু না বলা কথা, কিছু আবেগ, কিছু ভালো লাগা…!!#দল_ছুট
6 Comments
Friends
mahamuda khaun
@mahamuda
Gauranga Ray Palash
@gauranga-ray-palash
MD. SAFFAT HOSSAIN
@saffat
ভাস্কর
@vaskarchou
চাঁদ সদাগর
@chand_sodagor
Md.Masud ahmed
@masud
Neel tripura
@neel
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula



স্বাগতম আপনাকে। সুন্দর অনুভূতির প্রকাশ