Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    • 5 years, 1 month ago

    মৌনমুখর

    বালুর জলে মেঘের আদল দোল খায়
    শ্যাওলা ধরা ঘাটে শ্যামাঙ্গী ফিরে চায়
    বাৎসায়নে মৌন ঋষি অদ্ভুত মৃতপ্রায়
    তরুনীর চোখের কালো ছায়ায় চমকে উঠে।

    জল শুকায়, ঘাট ভাঙে, হাট ভাঙে
    পড়ে থাকে সারে সারে মৃত চোখ
    অপলক দৃষ্টি ভ্রম ঋষির মৌনতা চাখে
    কৌপিন খসে গেলে ঋষিও ভ্রষ্ট হয়।

    বালুর জলের কি সাধ, ঋষির ধ্যান ভাঙায়?
    ঋষির ধ্যান ভাঙতে হাওড় লাগে
    আস্ত একটা নীল রুপালি হাওড়
    বিকেলের সব রঙ গুলে গেছে হাওড়ের জলে
    আকাশ ক্যানভাস হয়ে যায়।

    চাঁদসায়রে মেলা বসে হাওড় জলের ’পর
    ঋষি নাচে, মেলা নাচে, নাচে চান্নিপসর।
    সোমরস উপচে পড়ে ছলাৎ ছলাৎ ছল
    ঋষির বুকে হাওড় ভাসে, হাওড় বুকে জল।
    চাঁদের পাশেই আসন গেড়ে বসে এক তারা
    অন্ধ বাউল গন্ধ চেখেই আনন্দে মাতোয়ারা।

    10
    8 Comments
Skip to toolbar