Profile Photo

তাছনীম বিন আহসানOffline

  • tbahsan
  • শিকার
    – তাছনীম বিন আহসান

    এই ব্যাস্ততার শহরে
    রোজ হয়তো অবসর আসেনা,
    হুট করে চলে আসা অবসরে
    রঙিন স্মৃতি উকি দেয় মনে,
    ‘আঁধারের বুকে আলো ছুঁয়ে দিয়ে’ যাওয়া উল্কার মত
    রঙিন স্মৃতি ছুঁয়ে যায় আলোহীন মনের আকাশে।

    হয়তো ফিরে যাওয়ার তাগিদে
    অন্তর অস্থির হয় অযথাই,
    নিষ্ঠুর মহাকাল গ্রাস করে সব
    অবুঝ মনে তবুও রঙিন স্মৃতি,
    ‘আঁধারের বুকে আলো ছুঁয়ে দিয়ে’ কিছুক্ষণ ধরা দেয়
    দৈনন্দিন আঁধারে আবারো হারায় মন।

    #তাছনীম

    7
    3 Comments

তাছনীম বিন আহসান

Skip to toolbar