Profile Photo

তাছনীম বিন আহসানOffline

  • tbahsan
  • অমানুষিক উপমা
    – তাছনীম বিন আহসান

    বিড়ালের মিউ মিউ
    কুকুরের ঘেউ ঘেউ
    সারাদিন ঘুরে ফেউ
    রাত মানে নেই কেউ।

    কাকের ডাকে কা কা
    শুধুই মিছে হাঁকা
    কলসি থাকলে ফাঁকা
    সত্যিতে চোখ বাঁকা।

    হাসের ডাক প্যাক প্যাক
    সব খলের স্বভাব এক
    মাছ ঢাকে দিয়ে শাক
    সাধারণ মানুষ অবাক।

    কোকিলের ডাক কুহু
    পাপিয়ার ডাকে পিহু
    কবিরা পাগল বহু
    ছন্দ তালে মুহুর্মুহু।

    গরুর ডাক হাম্বা হাম্বা
    আহাম্মক হয় খুব লম্বা
    না সামলালে জিহ্বা
    বকা দিবে আব্বা।

    #তাছনীম

    9
    5 Comments

তাছনীম বিন আহসান

Skip to toolbar