Profile Photo

Zareef HossainOffline

  • Hossain-Zareef
  • Profile picture of Zareef Hossain

    Zareef Hossain

    4 years, 8 months ago

    কবিতা
    অপেক্ষায় আছি
    কোনো এক অজানা সময়ের
    আসবে তুমি আমার কাছে
    রাখবে তোমার মাথা আমার কাঁধে
    ধরবো তোমার হাত চোখে অনেক স্বপ্ন নিয়ে।
    অপেক্ষায় আছি
    তোমার ওই বদনে হীরের হাসি ফোটাতে
    দিক-বিদিক ছড়িয়ে পড়বে তখন প্রাপ্তির আভাস
    ভেসে বেড়াব আমি তখন এক পূর্ণতার সুখে।
    অপেক্ষায় আছি
    দেবে তুমি আমায় এক প্রহর ভালোবাসতে
    ঘুরে বেড়াব নির্জনতায় তোমার ওই দুটি হাত ধরে
    রোমন্থিত হয়ে উঠবে তোমার আমার স্মৃতির দেয়াল।
    অপেক্ষায় আছি
    এক পড়ন্ত বিকেলের মৃদু সূর্যালোকের আলো
    যা তোমার বদনের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলবে।
    অপেক্ষায় আছি
    রাতের আঁধার কাটিয়ে ভোরের মিষ্টি আলোর
    উপভোগ করবো দুজনে পাশাপাশি দাঁড়িয়ে।
    অপেক্ষায় আছি
    শেষ হবার,আমার অপেক্ষার ভাঙনের,
    আসবে তুমি,তোমার পূর্ণতায় ভরিয়ে তুলতে।
    #অপেক্ষায় আমি।।

    4
    5 Comments
Skip to toolbar