Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 8 months ago

    নীল মেঘের নিমন্ত্রণে!
    আহমেদ হানিফ।

    আজি চঞ্চল মননে শারদীয়া অপরূপ বিকালে,
    কতক প্রাণের বৈরাগ্য বেশ-
    শহরের বহুদূরে মাটির কাছাকাছি,
    নির্জন মনোহর,যেখানে প্রাণের উৎসস্বরূপ মাটির নির্যাস।
    কাশফুলের কাননে শরতের বধু-
    নীল রঙের শাড়িতে জড়িয়ে আছে সুহাসিনী,
    সাদা ফুলের বাসরে।
    পড়ন্ত বিকালে অদৃশ্য আহ্বান,
    যান্ত্রিক শহরে বড্ড প্রাণের অভাব,
    এখানে আছে প্রাণ,কবিতার খাতার উপকরণ,
    কবিদের নিমন্ত্রণ!
    মাটির খুব কাছাকাছি প্রেমের আহ্বান।
    আমাদের সভাসদের কতকের গল্পে কাশফুল,
    নীলের আবরণে ছড়িয়ে পড়ে শতকথা-
    শাড়িতে মিশে আছে বহুরঙ!
    মননে শরতের কাশফুল।
    নীল মেঘের নিমন্ত্রণে শরতের বধু দেখা,
    শুভ্রতার ছোঁয়ায় প্রেমানুভূতি,
    নীল মেঘের নিমন্ত্রণে-
    হৃদয়ে প্রেম জাগে,
    মাটির বিমুগ্ধ নির্যাস।
    মাটির খুব কাছাকাছি ব্যস্ত শহরের কোলাহল ভুলে,
    এই বিকাল রাঙিয়ে দাও!
    শরতের নীলে।
    কবি হয়ে উঠো আজ,
    হৃদয়ে প্রেম আনো,
    নীলের নিমন্ত্রণে কাশফুলের আবরণে-
    গল্প চয়ন করো!
    প্রেমিক হও,
    প্রেমিকার তরে কবিতা সৃজন করো-
    শারদীয়া উপমায়।

    4
    4 Comments
Skip to toolbar