-
কবির শূন্য থাকা
-রশিদ আহমেদ তালুকদারকবিরা স্পর্শকাতর
অনুভূতি প্রবণ
প্রিয়তমের কালজয়ী হ্রদপিন্ড ভেদি দৃষ্টি তাকে ভোলায়
আকাশ ভোলায়
কাশবন,শরতের শিশির
কর্দমাক্ত পথ বিকেলের ম্লান রোদ
কবিকে ভুলিয়ে দেয় সব পরিবৃত আধাঁরমল্লিকা যুথিকা মানবিক গোলাপ
প্রাচ্য প্রতীচী,প্রতিবাত কবিকে সংসার রাসে পারে না বাঁধতে
কবিদের নির্দৃষ্ট কেউ থাকেনা।হঠাৎ দেখা অদ্ভুত চোখ থাকে
নদীর ঢেউ
আসমানের বিশালতা থাকে
কবির সূর দিব্য হ্রদ অন্তরে।আর—
একা,একাই শুধু কবিই কবির থাকে।
3 Comments
Friends
MD Shikder
@md-sharif-shikder
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot


খুব সুন্দর লিখেছেন। কবি কারো না হয়েও তার কবিতা সর্বজনীন। শুভেচ্ছা ও স্বাগতম কবি।