Profile Photo

Showrav GhoshOffline

  • Showravghosh
  • Profile picture of Showrav Ghosh

    Showrav Ghosh

    4 years, 8 months ago

    ❝এক সময় তোমার মায়ায় জড়ানো এই আমি, এখন ভয় পাই তোমার ছায়াকেও। আমার অস্তিত্বে জড়িয়ে থাকা তুমি, পরিণত হয়েছো আমার অস্বস্তিতে। যে তুমিই ছিলে এক সময় আমার নিশ্বাস, সেই তুমিই এখন আমার বুকভরা দীর্ঘশ্বাস। যে সম্পর্কের প্রতি বাজি রেখেছিলাম সব মান, সেই সম্পর্কের প্রতিই এখন আমার একরাশ অভিমান।

    বদলে যাওয়া তুমি আর বদলে যাওয়া এই সম্পর্কের মাঝেও যে জিনিসটা বদলায়নি সেটা হলো আমার ভালোবাসা। আর তাইতো, এই ভয়, অস্বস্তি, দীর্ঘশ্বাস ও একরাশ অভিমান আমার ভালোবাসাকে ঘৃনায় পরিণত করতে পারেনি এতোটুকুও।

    আমার নিশ্বাস দীর্ঘ হতে হতে একদিন নিঃশেষ হয়ে যাবে তুমি হীন বিশ্বাসে। যেখানে উজ্জ্বল আলোয় ঝলমল করতে থাকা বাড়ন্ত স্বপ্নেরা প্রতিনিয়ত পুড়তে থাকে প্রতারণার দাবানলে। পুড়ে পুড়ে ছাই হওয়া স্বপ্ন গুলো উড়ে যাবে বাতসে। ভেসে ভেসে মিলিয়ে যাবে বিস্তীর্ণ আকাশে। আর এভাবেই একদিন হারিয়ে যাবে এই প্রকৃতিতে তুমিময় আমি নামক অস্তিত্ব।

    তবু বলি তুমি ভালো থাকো, ভালো থেকো। যতটা ভালো থাকলে ভালো থাকার প্রতি বিতৃষ্ণা জন্মায় ততটাই ভালো থেকো তুমি। আমার বুকভরা দীর্ঘশ্বাসে মিশে আছে তুমি ভালো থাকার কামনা। আমার ভয়, অস্বস্তি, দীর্ঘশ্বাস ও অভিমানের পরিবর্তে আমি তোমায় আজীবন ভালো থাকার অভিশাপ দিয়ে গেলাম। আমি নাহয় তুমি বিনে সর্বনেশে হলাম।❞

    (অভিশাপ)
    সৌরভ ঘোষ

    8
    8 Comments

Friends

Skip to toolbar