-
খেয়াল আছে সবই
সবুজ তাপসচাঁদনিরাতে নদীর গায়ে নেমেছি দুই লোভী,
তীরজলে পাইনি খুঁজে কোনটা চাঁদের ছবি!
খেয়াল আছে সবই।কথা ছিলো দূরে যাব, শিখব জলের নাচ
কথা ছিলো দূরে যেতে দেখব বাতির ছাপ
কথা ছিলো বেঁচে গিয়ে দেব আংটির আঁচ
কথা ছিলো বুকে নেবো, দেবো ঠোঁটের তাপ
ঠুনকো কথায় না করেছো, কাঁদলো হৃদয় খুবই,
খেয়াল আছে সবই,
কর্ণফুলি নদীর গায়ের খেয়াল আছে সবই।কথা ছিলো মিশিয়ে দেবো সাগর-নদীর পানি
কথা ছিলো দূর-দরিয়ায় নেব প্রেমের ভোগ
কথা ছিলো বেঁচে থাকব আকাশছানি টানি
কথা ছিলো পাড়ি দেব বন্ধুর ভবলোক
কথাগুলো অস্ফুট ফুল, ফিরলো একা কবি,
খেয়াল আছে সবই,
কর্ণফুলি নদীর গায়ের খেয়াল আছে সবই।চাঁদনিরাতে নদীর গায়ে নেমেছি দুই লোভী,
তীরজলে পাইনি খুঁজে কোনটা চাঁদের ছবি!6 Comments
Friends
Fazilatunnesa Nadia
@nadia-2
sanjida akter jim
@sanjidajim
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Drako Shajib
@drako
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
মোখলেসুর রহমান
@mokhles
Jubayer Al Mahmud
@jubayer
Nipun Chandra
@nipunch
Sumi Khan
@sumi-khan


দারুন ছন্দে মজাদার চিত্রকল্প। অভিনন্দন।