-
সুরূপার জন্য এক গুচ্ছ কাশফুল!
আহমেদ হানিফ।সুরূপার মন খারাপের দিনে,
নিজের অজান্তেই বেদনাবোধ করি-
শক্তিধর দেহটা অহেতুক অসাড় হয়ে যায়,
চেনাজানা রাস্তা বন্ধুর মনে হয়।
সুরূপার ভালো দিন গুলোতে-
কবিতার খাতায় শরত আয়োজন,
নীল আকাশের বিশাল বুকে কথা জমে-
চারদিকে শত কুজনে তোমার অনুভূতি।
আজ,
সুরূপাকে বড্ড মনে পড়ছে,
শরতের নীল আকাশের মেঘেদের বিচরণে,
শুভ্র কাশের মনোহর সৃজনে।
সুরূপার জন্য শরত নিবেদন,
এক গুচ্ছ কাশের মোলায়েম স্পর্শে-
বিমোহিত হয়ে যাক সুরূপা।
বয়সটা স্থির নেই,
কয়দিন আর রবো পৃথিবীতে বিরাজমান?
শরতের কত পালাবদল হবে-
কতক কাশের বনেতে স্মৃতিচিহ্ন পড়বে মানুষের।
আচ্ছা সুরূপা,
যদি কাশের বিলীনে উদাস হয়ে যাই,
তবে কি?
আমার দেওয়া শুকনো কাশ ফুল গুলোতে স্মৃতিরোমন্থন করবে?
যদি করো-
যতকাল রবো বেঁচে শরতের আগমনে,
তোমার জন্য শত যত্নে রাখবো-
এক গুচ্ছ কাশফুল।6 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 October 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy



অনবদ্য