Profile Photo

Jewel hazariOffline

  • jewel@50
  • Profile picture of Jewel hazari

    Jewel hazari

    4 years, 7 months ago

    দূরত্ব
    “””””””
    শেষমেষ,
    তুমি ডাকলে ঠিক।
    কিন্তু আমিতো নেই,
    কোন নামের আড়ালে।
    শুকনো পাতার সাথে,
    ঝরে পড়েছি সেই কবে।
    হঠাৎ ভেঙে যাওয়া স্বপ্নের মতো।
    তোমার সাথে গন্তব্যে পৌঁছানো,
    আর না হয়,নাইবা হল।
    দিনান্তে ব্যর্থতারাই,
    না হয় আমার থাক।
    কষ্টরাই না হয়,
    নিয়মিত থাকুক জীবনে।
    নিঃস্ব হয়ে থাকুক,
    ভালোবাসা এ বুকে।
    তবু কোনো অভিযোগ নেই।
    তোমায় নিয়ে,
    আমি আর ভাববো না।
    তোমার কথা ভেবে,
    যদি প্রতি রাতেই মরি,
    তবে আর বাঁচবো কবে,বল?
    সবার চোখেই পরিচিত তুমি,
    রইলে নিজের কাছে অচেনা।
    বাড়াবোনা আমি,
    ভালোবেসে তোমায়,
    এতটুকু আত্মসম্মানের দেনা।।

    6
    6 Comments
Skip to toolbar