Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • বৈশাখ আগমণে
    সঞ্জিত তির্কী কাব‍্যিক
    চৈত্রের কাঠফাটা রোদ্দুরে মাঠঘাট ফেটে চৌচির।
    শুষ্ক শীর্ণ হয়ে উঠে প্রকৃতির চেহারা।
    ঝাঁ ঝাঁ করে চারিধার।
    ক্লান্ত কপোতের কন্ঠে একটানা ক্লান্তির বিষণ্ণতা।
    পুষ্পরাশি তৃষ্ণায় ঝড়ে পড়ছে বৃক্ষচ্যুত হয়ে।
    হৃদয়ের কচি ঘাসগুলো আজ শুষ্ক শীর্ণ হয়ে উঠে।
    মরুভূমি হৃদয় চায় তোমার একটু ছোঁয়া।
    সর্বত্যাগী শ্মশানচারী,তেজোদৃপ্ত মহাযোগী রুদ্রনাথের মত।
    জীবনের সুখ-দুঃখ, নিরাসিক্তির নিষ্ঠুরতাই যাঁর স্বভাব ধর্ম।
    আকাশের বহ্নিদীপ্ত বিদ্যুৎরেখা ফেটে পড়ছে মহাদেবের বিষাণ ভয়ালের মত।
    রুদ্রনাথ মুখে তুলে নিয়েছে ভয়াল বিষাণ।
    ভয়াল বিষাণ বাজিয়ে ধ্বংসের উৎসবে মত্ত হয়ে নতুন সৃষ্টির উল্লাসে
    মহাযোগী ভোলানাথের মতই সে মেতে উঠেছে প্রলয়নাচনের ধ্বংসনেশায়।
    তান্ডব নৃত্যের ছন্দে ছন্দে ছিড়ে ফেলছে পুরাতন সৃষ্টির গ্লানিমাকে।
    রবী ঠাকুরের তুমি, অগ্নিস্নানে শুচি ধরণী
    নজরুলের তান্ডব নৃত্য।
    জীবনানন্দ দাসের রুপসী বাংলা
    জসীমউদ্দীনের পল্লী গ্রাম।
    বৈশাখের এই আগমনের সজীবতা জাগাও প্রাণে প্রাণে।
    বাজবে বাজনা গাইব গান বৈশাখের আগমণে,
    নববর্ষে মেতে উঠবে সবােই প্রকৃতির এই লীলাখেলায়

    13
    8 Comments
Skip to toolbar