Profile Photo

Jewel hazariOffline

  • jewel@50
  • Profile picture of Jewel hazari

    Jewel hazari

    4 years, 7 months ago

    অবিশ্বাসী
    “”””””””””””””
    রবি সে তো,
    প্রতিজ্ঞা করেছিল বিধাতারে।
    নিয়ম করে রোজ,
    কিরণ বিলাবে ভোরে।
    আমি তো তোমার কাছে,
    পণ করিনি কোনো।
    তোমার চেয়েও চাঁদের রূপ,
    অধিক স্নিগ্ধ জেনো।
    তবে কেন তোমায় ভেবে,
    নিজের মনেই,
    ভাঙছি হাজার পাথর?
    তবে কেন তোমার খেয়ালে,
    বুনছি কল্পনার ঘর?
    না, আর না।
    তোমার নামে,
    ভালবাসার আগুন প্রলেপ,
    আমি আর লাগাবো না।
    এ যাত্রা না হয়,
    অনাদর ই গায়ে মাখলাম ।
    এবার না হয় সম্মুখসমরে,
    ইচ্ছে করেই হারলাম ।
    তোমাকে ভালোবেসে,
    কাব্যভাবনা আর উষ্ণ আবেগ?
    ঝড়ের সংকেত,রক্ত রাঙা মেঘ ।
    আর না ,আর না।।

    8
    3 Comments
Skip to toolbar