Profile Photo

সাইফুন নেসা সীমা।Offline

  • MeherMeherShima
  • কিশোরী_বয়সের_ভালোবাসা
    (না কি অপরিণত বয়সের ভুল )
    লেখাঃ মেহের_মেহের_সীমা।
    পর্বঃ১০
    সাব্বিরের মা আমি তো শেষ হয়ে গেছি ,এখন আমি কি করবো ?
    আপনি ধৈর্য রাখেন সব ঠিক হয়ে যাবে।
    আল্লাহ্ আমাদের বিপদ দিয়েছেন তিনিই এই বিপদ থেকে রক্ষা করবেন।
    আপনি দুশ্চিন্তা করে শরীরের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না।
    সাব্বিরের মা তুমি ভাবতে পারছো না সামনে আমাদের অবস্থা কি হবে,
    আমরা পথে বসে যাবো।
    আমি বুঝতে পারছি আপনার কথা তবুও আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
    শাহেদ বেপারি কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে ভাবছে এই পরিস্থিতি থেকে বের হবে কি করে।

    শাহেদ এতদিন তার দোকানের তাক গুলোতে সাজানো নতুন বাক্সেগুলো দেখে ভেবেছিলো সব গুলোতে মালপত্র ভর্তি রয়েছে।
    আর থাকার কথাও কারণ যে পরিমাণ মালপত্র দোকানে ছিলো তা তিন মাসে বিক্রি করলেও শেষ হবার কথা নয়।
    শাহেদ এজন্যয় মালপত্র নিয়ে কিছুটা নিশ্চিত ছিলেন।
    সে ভেবেছিল মালপত্র বিক্রির টাকা দিয়ে সংসার চালানো এবং নতুন করে দোকানের জন্য আরও মালপত্র আনতে পারতেন।
    কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে দোকানের কর্মচারী গুলো একসাথে কাজ ছেড়ে দিয়েছে।
    শুধু চাকরি ছাড়ছে তা নয় শহরে কাজ করবে সেজন্য চাকরি ছেড়ে সেদিনেয় তারা শহরে চলে গেছেন।
    শাহেদ বেপারি হঠাৎ করে একা দোকান সামলাতে বিপাকে পড়েছেন।
    শাহেদ বেপারি ভেবেছে হয়তো ওরা ভালো কাজের সন্ধান পেয়েছে এছাড়া তার ব্যাবসায় লস দেখে হয়তো চলে গিয়েছে।
    সেজন্য তার দোকানের কাজ ছেড়ে দিয়েছে,
    কিন্তু আসলে ঘটনা অন্যকিছু তা তো তিনি বুঝতে পারেননি।
    বিপদের মধ্যে আরেক বিপদ এসে হাজির হয়েছে।
    দুইদিন আগে শাহেদ বেপারি দোকানে বসে ছিল এরমধ্যে যার কাছে থেকে দোকান কিনে ছিল তার ছোট ছেলে বাদল খান দোকানে আসেন।
    শাহেদ বেপারি তাকে দেখে সালাম দিয়ে দোকানে বসিয়ে চা নাস্তা আনিয়ে খাওয়ান।
    কিন্তু তখন তো জানতেন না তার সামনে কি বিপদ ঘুরপাক খাচ্ছে।
    তিনি চারপাশে পাশে দুধ কলা দিয়ে সাপ পুষছেন।
    শাহেদ বেপারি বাদল খানের সাথে কথা বলছে আর দোকানে লোক না থাকায় নিজে টুকটাক কাজ করছেন।
    এরমধ্যে বাদল খান বলেন,
    কাজ রেখে আমার কথা শুন মামু তোমার সাথে আমার জুরুরী কথা আছে।
    বাদল খানের কথা শুনে শাহেদ বেপারি হাতের কাজ রেখে তার দিকে মনোযোগ দিয়ে বলেন,কি কথা মামু?
    তুমি তো জানো কয়েক মাস আগে বাবা মারা গেছেন।
    আমাদের বাবা মারা যাওয়ার পর তার সব জায়গা জমি আমাদের ভাই বোনদের মধ্যে ভাগাভাগি করা হয়েছে।
    আর আমার ভাগে আরও জমিসহ এই দোকান পরেছে।
    শাহেদ বেপারি বাদল খানের কথা বুঝতে পারছে না।
    কারণ এই দোকান তো তার।
    বাদল খান বলে উঠল,দেখ মামু আমি চায় তুমি পনেরো দিনের মধ্যে আমার দোকান খালি করে দিবে।
    শাহেদ বেপারি বাদল খানের কথা শুনে চমকে বলেন,এ কি বলছেন মামু?
    দোকান খালি করব মানে কী?
    বাদল খান শাহেদ বেপারির দিকে তাকিয়ে বলেন,মানে কি আবার কি কথা মিয়া!
    আমার দোকান আমি নেব এখানে মানে টানি এলো কোথায় থেকে!

    মামু এসব কি যা তা কথা বলছেন?
    আমি আপনার বাবার কাছে থেকে এই দোকান সেই যুদ্ধের পর পর কিনে নিয়েছি।
    সে কথা তো আপনিসহ বাজারের কম বেশি সবাই জানেন।
    শাহেদ বেপারি বাদল খানের কথা শুনে উপরের কথাটা বললেন।
    শাহেদ বেপারির এই কথা শুনে বাদল খান রেগে বলেন,শুনো মিয়া কে কি জানে তা দিয়ে আমার দরকার নাই।
    আমার সাফ কথা এটা আমার দোকান।
    আমি তোমারে দিমু না।
    তাছাড়া দোকান যদি তোমার হয় তো দলিল দেখাও।
    ফাঁকা মাঠে আওয়াজ দিলে তো শুনবো না!
    শাহেদ বেপারি বাদল খানের কথা শুনে হতভম্ব হয়ে গেছে!
    সে এখন দলিল কোথায় পাবে!
    কারণ বাদল খানের বাবা তো তাকে মুখে মুখে দলিল করে দিয়েছে।
    শাহেদ খান সে সময়ে বাদল খানের বাবাকে বলেছিলেন,দাদা দলিল করে দিবেন না?
    বাদল খানের বাবা সে সময়ে বলেছিলেন,আরে নাতি দলিল লাগবে কেন?
    আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না?
    তাছাড়া বাজারের সবার সামনে তোমার কাছে এই দোকান বিক্রি করে টাকা নিয়েছি সবাই তো সাক্ষী আছেন তাতেই হবে।
    আজকে থেকে এই দোকানের একমাত্র মালিক তুমি।

    বাদল খানের বাবা একজন সম্মানিত মানুষ ছিলেন।
    গ্রামের সবাই তাকে একনামে চিনেন।
    সেখানে তাকে অবিশ্বাস করার প্রশ্নই আসেনি।
    তাইতো এতদিন দলিল নিয়ে মাথা ব্যথা ছিল না।
    কিন্তু তখন তো আর এটা জানতেন না আলেমদের ঘরে জালেম হয়।
    সেদিনের ভুলের জন্য তাকে আজ পস্তাতে হচ্ছে।
    আর এই লোক নিশ্চিয় তার অবস্থা বুঝতে পারছে সেজন্য এই সময়টা বেছে নিয়েছে।
    কারণ টাকা না থাকলে কাউকে পাশে পাওয়া যাবে না।
    তা এই কয়েকদিন ধরে ঠিক বুঝতে পারছে।
    কারণ আগে বাজারে সবাই তাকে দেখলে সালাম দিতেন।
    আর এখন তাকে দেখলে অদেখা করে চলে যায়।
    এক সময় যাদের টাকা দিয়ে সাহায্য করেছিল আজ তারা শাহেদকে দেখলে না চেনার ভান করে এরিয়ে যায়।
    শাহেদ বেপারি বসে যখন এসব ভাবছিল সে সময়ে
    শাহেদ বেপারিকে দোকান ছাড়তে বলে বাদল খান চলে যায়।
    বাদল খান যাওয়ার পরে শাহেদ বেপারি চিন্তা করছে এখন কি করে নিজের দোকান ফিরে পাবেন।
    এরমধ্যে দোকানে একজন কাস্টমার এসে বাসর ঘর সাজানোর জন্য জরি ফিতা চমকি চান।
    বাজারে একমাত্র তার দোকানে সবকিছু পাওয়া যায়।
    কসমিক ,স্টিল, কাঁচের তৈজসপত্র থেকে বাসর ঘর সাজানোর জিনিসপত্র পর্যন্ত।
    শাহেদ বেপারি আসে পাশে তাকিয়ে জরি ফিতা না পেয়ে বললেন,ভাই এগুলো হয়তো ভিতরে রয়েছে খুঁজতে হবে।
    আপনি অন্য জায়গায় থেকে কিনে নেন।
    লোকটা যাবার পর শাহেদ বেপারি ভাবছে বক্সগুলো থেকে মালপত্র বের করে গুছিয়ে রাখতে হবে।
    নাহলে কাস্টমার এভাবে ফেরত যাবে এতে দোকানের সম্মান নষ্ট হবে।
    কথাটা ভেবে বক্সগুলোতে হাত দিয়ে চমকে উঠল!
    একটার পর একটা বক্স ধরছে আর ফেলছে।
    এটা কি করে সম্ভব?
    সবগুলো বাক্সে খালি পরে রয়েছে।
    এই তো গত সপ্তাহে কর্মচারীদের জিজ্ঞেস করেছিলো সব মালপত্র আছে কিনা।
    তারা বলেছিল আছে।
    তাহলে কি ওরা আমাকে মিথ্যা বলেছে?
    কিন্তু কেন?
    শাহেদ বেপারি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বিরবির করে বললেন,তারমানে হচ্ছে ওরা আমার দোকানের মালপত্র বিক্রি করে সেই টাকা চুরি করে পালিয়েছে।
    আমাকে সর্বশান্ত করে দিয়েছে।
    এসব চিন্তা করে অস্থিরতায় মাথা ঘুরে পড়ে যায়।
    সেদিনের পর থেকে শাহেদ বেপারি হতাশায় ডুবে গেছে।
    সুমনা তাকে সাহস দিচ্ছে তাতেও কাজ হচ্ছে না।
    বড় ছেলে নবম শ্রেণীতে পড়ে,মেঝ ছেলে মাদ্রাসায়।
    ছোট মেয়ে ক্লাস থ্রিতে পড়ে।
    শাহেদ বেপারি ভেবে পাচ্ছে না তার সংসার চলবে কেমনে?
    এখন দোকানে যে মালপত্র রয়েছে তা বিক্রি করলে সর্বোচ্চ বিশ হাজার টাকা হবে।
    তা দিয়ে কি করবে?
    এরমধ্যে তার বড় ভাই রাশেদ বেপারির কাছে সে কিছু টাকা ধার চেয়েছিলেন।
    কিন্তু তিনি দেয়নি অন্যদিকে এরমধ্যে এক সপ্তাহ না যেতে বাদল খান শাহেদ বেপারিকে অপমান করে দোকান নিয়ে যায়।
    শাহেদ বেপারি স্ত্রী সন্তানদের নিয়ে বিপাকে পড়েন।
    শাহেদ বেপারি আত্মসম্মান বোধ বেশি ছিল।
    সে চায়নি যে বাজারে এতদিন নৃতত্ত্ব দিয়েছেন সেখানে তাকে মানুষ সমবেদনা দেখাক।
    শাহেদ বেপারি ঠিক করেন পরিবারের সবাইকে নিয়ে শহরে এসে ছেলে এবং বাবা মিলে কাজ করবেন। ।
    এতে গ্রামে তার সম্মান অক্ষুন্ন থাকবে।
    শাহেদ বেপারি বড় ছেলে তা শুনে কান্নাকাটি শুরু করে দেয়।
    সে শহরে যেতে চায় না।
    তার বাবাকে অনুরোধ করেন তাকে যেন তার ছোট মামার কাছে যশোরে পাঠিয়ে দেন।
    কারণ ছোট মামা কয়েকবার বড় ভাগ্নেকে নিজের কাছে রেখে পড়াতে চেয়েছেন।
    শাহেদ বেপারির বড় ছেলে অসম্ভব মেধাবী ছাত্র।
    প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত কখনো দ্বিতীয় হয়নি।
    ছেলের কান্না দেখে শাহেদ বেপারির খারাপ লাগছে কিন্তু বাস্তব যে বড় কঠিন।
    ছেলেকে বললেন,বাবারে তোকে পড়াতে পারলে সব চেয়ে বেশি খুশি আমার থেকে কেউ হতো না।
    তবে আমার এই কঠিন মুহূর্তে বাবা শ্রাবণ তোকে বড় প্রয়োজন।
    বাবার কথা শুনে শ্রাবণ আর কোন উচ্চবাক্য করেননি।
    ছোট বেলা থেকে শ্রাবণের দুটো স্বপ্ন ছিল।
    এক লেখাপড়া করে চাকরি করা।
    আরেকটি হচ্ছে ক্রিকেটার হওয়া।
    ছোট থেকে ক্রিকেট খেলতে গিয়ে কতবার আঘাত পেয়েছে তার ঠিক নেয়।
    তবে দারুন খেলতো কয়েকবার গ্রামে ক্রিকেট খেলে ট্রফি জিতেছেন।
    খেলতে গিয়ে হাতে, কপালের এক সাইডে সেলাইয়ের দাগ এখনো জ্বলজ্বল করছে।
    সাব্বির তার বাবার কথা শুনে ভাবছে তার লেখা পড়া আর হবে না, খেলোয়াড় হওয়ার স্বপ্ন হয়তো স্বপ্নয় রয়ে যাবে তা আর সত্যি হবে না।
    যেখানে এই বয়সে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় সেখানে এই সব স্বপ্ন বিলাসীতা ছাড়া আর কিছু নয়।

    সালটা ১৯৯৫ যখন শাহেদ বেপারি তার পরিবার নিয়ে শহরে আসেন।
    যুদ্ধের পর যে দূর্ভিক্ষ্যে হয়েছে তাতে কম বেশি অনেক মানুষ কষ্ট করেছেন।
    কিন্তু শাহেদ বেপারির অবস্থা সে সময়েও যথেষ্ট ভালো ছিলো।
    নিজের টাকা দিয়ে কত মানুষকে সাহায্য করেছিল।
    কিন্তু এখন তিনি খুব সংকটের মধ্যে যাচ্ছেন।
    ঢাকার শহরে এসে ক্যান্টনমেন্ট পুরাতন কচুক্ষেতে এক রুমের ছোট একটা বাসা ভাড়া নেন।
    এই পরিবেশে থাকতে তাদের খুব কষ্ট হচ্ছিল।
    যেখানে গ্রামে থাকাকালীন সময়ে তাদের কাজের লোক ছিল।
    নিজেদের দু’তলা বাড়ি রয়েছে সেখানে ঢাকা এসে এক রুমে সবাই থাকা কষ্ট হয়ে যায়।
    সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল যেখানে বাসা ভাড়া নিয়েছেন সেখানকার পরিবেশ খুব খারাপ।
    সকাল হলে একজন আরেকজনের সাথে ঝগড়া শুরু করে ।
    যা দেখে সুমনার দমবন্ধ হয়ে আসতে চায়।
    কারণ সে কখনো এমন ঝগড়া দেখে অভ্যস্ত ছিলেন না।
    এরমধ্যে শাহেদ বেপারি মালপত্র কিনে সাব্বিরকে নিয়ে চৌদ্দ নাম্বার আর্মি কলোনির সামনে কসমেটিক এর দোকান দেন।
    এক মাস পর শাহেদ বেপারি আগের বাসা ছেড়ে নতুন বাসা ভাড়া নেন।
    কয়েকদিন পর শ্রাবণ মাদ্রাসায় থেকে পালিয়ে ঢাকা এসে পড়ে।
    সে সময়ে শ্রাবণকে স্কুলে ভর্তি না করে সবজি বিক্রি করতে দেয়।
    যাতে বাবা ভাইয়ের কষ্ট কিছুটা হলেও বুঝতে পারে।
    দুই তিন মাস এভাবে চলছিল।
    তারপর শাহেদ বেপারি শ্রাবণকে স্কুলে ভর্তি করে দেন তবে সাব্বিরের আর পড়াশোনা করার সুযোগ হয়নি।
    সেদিন শূন্য হাতে ঢাকা আসার পর প্রতিটি মুহূর্ত টিকে থাকতে বাবা ছেলেকে যুদ্ধ করতে হয়েছে।
    এক বছরে শাহেদ বেপারির অবস্থা ফিরতে শুরু করেছিল এরমধ্যে সরকার থেকে বলা হয় আর্মি কোলোনির সামনে দোকান বসা যাবে না।
    আবার শুরু হয় নতুন করে যুদ্ধ।
    শাহেদ বেপারি ওখানে থেকে দোকান সরিয়ে চৌদ্দ নাম্বার ডেন্টাল কলেজ ও হাসপাতালের সামনে ফুটপাতে দোকান দেন।
    ওখানে আরো অনেকে দোকান দেন এক সময় ওখানে ছোট খাটো একটা মার্কেট এর মতো হয়ে যায়।
    অবশ্য সে সময়ে চৌদ্দ নাম্বারে ফুটপাত ছাড়া রাস্তার উপর পাশে বড় মার্কেট ছিল।
    যা এখন বাসস্ট্যান্ড।
    তবে ফুটপাতে মার্কেট হলেও শান্তি ছিলো না ।
    সব দোকানদাররা পুলিশকে ভালো অংকের টাকা দিয়ে বসতে হতো।
    ছয় মাস পর পর দোকান ভাঙচুর করতেন আবার বেশি টাকা নিয়ে বসতে দিতেন।
    এভাবে চলছিল বাবা ছেলের যুদ্ধ।
    তবে শাহেদ বেপারির আর্থিকঅবস্থা উন্নতি হতে থাকে।
    এরমধ্যে রাশেদ ঢাকা এসে ছোট ভাইয়ের বাসা খুঁজে বের করে।
    ছোট ভাইকে কয়েক বছর দেখেনি এখন বুঝতে পারছে তার ছোট ভাই যতদিন তার পাশে ছিল কেউ তার পিছনে লাগতে সাহস পেত না।
    আর এখন তো বাজারের কেউ তাকে লেহাজ করে চলে না।
    এছাড়াও রাশেদ বেপারির সব শেষ।
    ছেলেরা দোকানে বসে তার ব্যাবসা লাঠে উঠিয়ে দিয়েছে।
    নিজের টাকা পয়সা হারিয়ে এখন ভাইয়ের কাছে এসে নিজের কাজের জন্য লজ্জিত হচ্ছে।
    শাহেদ বেপারি কানে এসব খবর আরও আগেই এসেছে।
    সেজন্য তার বাসায় এলেও বড় ভাইয়ের সাথে রাগ করে কথা বলেননি।

    সুমনা তার স্বামীকে বোঝান বড় ভাই হচ্ছে বাবার মত।
    তার ভুল ধরতে হয় না।
    তাছাড়া এই মুহূর্তে বড় ভাইয়ের পাশে না দাঁড়ালে তার মাঝে আর বড় ভাইয়ের মাঝে পার্থক্য কী?
    স্ত্রীর কথা শুনে শাহেদ বেপারি বড় ভাইকে ক্ষমা করে দেন।
    তারপর থেকে যখন যা পেরেছে তা দিয়ে বড় ভাইকে সাহায্য করতে চেষ্টা করছেন।
    এরমধ্যে
    চার লাখ টাকা খরচ করে দেশে নতুন করে দোকান কিনেছেন।
    সে সময়ে চার লাখ টাকায় ঢাকায় জায়গা কিনতে পারতেন।
    সুমনার ভাইয়েরা বলেছিল গ্রামে টাকা নষ্ট না করে শহরে জায়গা কিনতে।
    এমনকি সুমনার মেঝ ভাই সে সময়ে কোনাবাড়ি জায়গা কেনে তখন শাহেদ বেপারি কেও কেনার কথা বলেছেন।
    কিন্তু তা সে করেনি।
    শাহেদ বেপারি জেদ চেপে ছিল বাজারে দোকান কেনার জন্য।
    কারণ এই বাজার থেকে বাদল খান তার দোকান কেড়ে নিয়েছিল।
    তাই এখানে দোকান না হলে তার সম্মান ক্ষুন্ন হবে তা তো সে হতে দিতে পারে না।
    দোকান কেনার পর,
    বাড়িতে টিনের পরিবর্তে ইট দিয়ে পাকা করে ঘর দিয়েছে ঘরের সাথে বাথরুমে গোসল খানা দিয়েছেন।
    শাহেদ বেপারি আবার ঘুরে দাঁড়িয়েছে।
    কয়েক বছর পর
    শাহেদ বেপারি এরমধ্যে দুইবার স্টোক করেন। তার আশঙ্কাজনক অবস্থা ছিল।
    আল্লাহর রহমত ছিল বিধায় বেঁচে ফিরেন।
    তবে আগের মতো কষ্ট করতে পারেন না।
    তাকে এক মাস সোহরাওয়ার্দী হসপিটালে থাকতে হয়েছে।
    পানির মত টাকা গিয়েছিল সে সময়ে।
    সেখানে থেকে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসা।
    বর্তমান
    সুমনা ভেবে পায় না শ্রাবণ কেন বুঝতে পারছে না তা বাবা ভাইয়ের কষ্ট।
    তাছাড়া বড় ছেলে বাবার সাথে থাকতে থাকতে ব্যাবসা মোটামুটি ভালো বুঝে।
    কিন্তু শ্রাবণ তো পড়াশোনা করলো না।
    শ্রাবণের একটা অভ্যাস ছিল ঘরের জিনিসপত্র যেমন ফ্যান,টিভি,ফ্রিজ ব্লেন্ডার খুলে নষ্ট করতো আবার চেষ্টা করে ঠিক করতে পারতো।
    নিজে একা একা ইলেকট্রিক কাজ শিখেছে কিন্তু তাও করে না।
    তাইতো চৌদ্দ নাম্বারে বড় বাজারের মধ্যে দোকান নিয়ে দিয়েছে।
    বাবা ভাই বাহিরে দোকান করে আর ওকে ভিতরে দোকান করতে দিয়েছে।
    তবুও ছেলেটা এমন করছে কেন!
    ইদানিং শ্রাবণ বেপোরোয়া হয়ে গেছে ঠিকঠাক দোকান করে না।
    মাঝে মাঝে কয়েক ঘন্টার জন্য উধাও হয়ে যাচ্ছে এসব কিছু শাহেদ বেপারির কানে আসে।
    রোজ রোজ বাসায় গিয়ে এসব নিয়ে চিল্লাচিল্লি শুরু হয়।
    সুমনার এসব অশান্তি প্রতিদিন ভালো লাগে না ।
    অন্যদিকে
    শ্রাবণ একটা ফুলের তোড়া নিয়ে প্রিয়ার সাথে দেখা করতে যায়।
    প্রিয়া শ্রাবণকে ফুল নিয়ে আসতে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়।
    শ্রাবণ তার প্রিয়সীর মুখে হাসি দেখে বুকে হাত দিয়ে মুচকি হেসে বলল,
    জান এই হাসির জন্য হাসতে হাসতে মরতে পারবো।
    প্রিয়া শ্রাবণের কথা শুনে বললো, যত্তসব ঢং
    জান এভাবে বলো না দিলে লাগে তো।
    শ্রাবণের কথা বলার ঢং শুনে প্রিয়া হেসে দেয়,
    এক সময় দুজনে খুনসুটিতে মেতে ওঠে।

    অন্যদিকে
    সীমা এই সীমা নাস্তা দিবে কখন?
    এই তো হয়ে গেছে, তুমি বসো আমি দিচ্ছি।
    ধূর আমি যে কি করি না!
    আরেকটু আগে উঠলে তাড়াহুড়ো করতে হতো না।
    আজকে উঠতে দেরি হয়ে গেছে রাতে ঘুমাতে পারিনি।
    মেয়েটা কান্না করছিল।
    রাতে কখন ও বিরক্ত করে না।
    কিন্তু গতকাল রাতে মনে হয় মেয়েটার পেট ব্যথা করছিল।
    সেজন্য এমন কান্না করেছে।
    অর্ধেক রাত পর্যন্ত মেয়েকে কোলে করে রুমের মধ্যে হাঁটাহাঁটি করতে হয়েছে।
    অবশ্য। সাব্বির অফিস করবে সেজন্য তাকে জাগায়নি।
    মেয়েটা বেশ রাতে ঘুমিয়েছে
    সেজন্য আমার সকাল বেলা উঠতে দেরি হয়ে গেছে ।
    সাব্বির সাড়ে আটটা বা নয়টার মধ্যে অফিসে যায়।
    আমাকে সকাল সকাল উঠে নাস্তা বানাতে হয়।
    কখনো রুটি, কখনো ভাত ।
    আজকে রুটি বানাচ্ছি।
    একটু পর রুটি এনে সাব্বিরের সামনে দিলাম।
    সে না খেয়ে অফিসের জন্য বের হয়ে যাচ্ছিল।
    আমি হাত ধরে তাকে খেয়ে যেতে বলি,
    সাব্বির রাগ হয়ে আমার হাত ঝাড়া দিয়ে রুটিগুলো ধাক্কা দিয়ে ফেলে বললেন, তোর রুটি তুই খা।
    আমি গেলাম।
    কথাটা শুনে তেমন কষ্ট পায়নি বললে ভুল হবে ।
    তবুও কষ্টটা হাসি মুখে সহ্য করে নিলাম ‌
    কারণ আমার তার সাথে বিয়ে হয়েছে ১৪ বছর বয়সে।
    বিয়ের পর থেকে তার রাগ দেখে আসছি।
    আচ্ছা মানুষটি কি একবারও ভেবেছে আমার সাথে এমন আচরন করলে আমার কেমন লাগে?
    আমার বয়স কম আমি না হয় ভুল করি কিন্তু সে তো আমার থেকে ১৮বছরের বড় সে কি আমার সাথে রাগারাগী না করে ভুলগুলো শুধরে দিতে পারে না?
    নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও তার ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে পড়াশোনা করিনি।
    তবুও সে কেন আমাকে বুঝতে চেষ্টা করে না।
    এই তো পরশু সন্ধায় অফিস থেকে ফেরার সময়ে জাম নিয়ে এসেছে।
    জাম আমাকে দিয়ে বললো মেখে দিতে আমি হাতের কাজ শেষ করে জাম মেখে দিলাম।
    দেরি হয়েছে বলে জাম ভর্তি পাতিলসহ এমন আছাড় দিয়েছেন যে পাতিল ব্যাকা হয়ে গেছে।
    আমার সবচেয়ে অপ্রিয় জিনিসগুলো প্রিয় মানুষটার মাঝে দেখলে কষ্ট লাগে।
    আচ্ছা এই কি সেই লোক যার প্রথম উষ্ণ স্পর্শ আমার কিশোরী হৃদয়ে তোলপাড় সৃষ্টি করেছিল?
    #চলবে

    বিঃদ্রঃ লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে দয়াকরে ধরিয়ে দিবেন না হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
    আর আমার লেখা ভালো লাগলে আপনার মূল্যবান মতামত দিয়ে জানাবেন।

    16
    8 Comments
Skip to toolbar