-
#ধারাবাহিক
একমুঠো জোনাকি (পর্ব-০১)
~আবির হাসান সায়েমকফিটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা কফি আর নুন ছাড়া খাবার , দুটো একই জিনিস। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টি। মনে হয় না খুব তাড়াতাড়ি থামবে। রেস্টুরেন্টের একটা পাশ পুরো কাঁচ দিয়ে দেয়াল বানানো । ভিতরে বসে বৃষ্টি দেখা যায়।
আমার ইচ্ছে করছে এক দৌঁড়ে রাস্তায় নেমে যেতে।বৃষ্টি হলে বাইরে গিয়ে ভিজতে যে মানুষের ইচ্ছে করে না সে আর যাই হোক বাঙালী না। সে ভুলে বাঙালীর ঘরে জন্মেছে। সাধারণত এতো বৃষ্টি নামে না। আজ মনের তৃষ্না মিটিয়ে ভেজা যাবে। কিন্তু যাবার উপায় নেই সামনে শিলা আর একটা ছেলে বসে আছে। কি যেনো ছেলেটার নাম? ওহ হ্যাঁ মনে পরেছে -নিলয়। ছেলেটা অনরগল কথা বলে যাচ্ছে। শিলা যে অনিচ্ছা সত্ত্বেও কথাগুলো গিলছে তা যে কেও তার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে। কিন্তু ছেলেটা বুঝছে না, বুঝবার কথাও না। আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে। রেস্টুরেন্টের আলোও বেশ কম। এর মাঝেও ছেলেটা কালো চশমা পরে আছে। তার সামনে রাখা রাখা খাবারে যদি কেও দু-চারটে আরশোলা রেখে দেয় তাও সে দেখবে না। সালাদ দিয়ে মেখে মুখের পুরে দিবে। আমার বিশ্বাস, কিছুক্ষণ চিঁবিয়ে তারপর শিলার দিকে তাকিয়ে বলবে,
“দিস ফুড ইজ রিয়েলি আমেজিং। টেস্টটা খুব ডিফারেন্ট। এইরকম টেস্টি ফুড অনেক আগে একবার খেয়েছিলাম। সেইবার কি হলো শুনো………..।”
বাংলিশ বলাটা হয়তো ছেলেটার মূদ্রাদোষ। কোনো কথাই সে সম্পূর্ণ বাংলায় বলে না। আমি যখন রেস্টুরেন্টে ঢুকলাম, আমার দিকে হাত বারিয়ে দিয়ে বলল,
” ব্রো,কেমন আছেন?”
আজব একটা প্রাণী। পৃথিবীর যত পাপ আছে তার মধ্যে অন্যতম পাপ হলো -সংকর ভাষা ব্যবহার করা।
গল্প বলছে নিলয় আর হাঁপিয়ে উঠছে শিলা। একটু বিরতি পাওয়ার জন্যই হয়তো শিলা আমাকে বলল,
“আবির তোর কফি তো বোধ হয় ঠান্ডা হয়ে গেছে। আরেকটা দিতে বলব?”
“না, কফি খেতে ইচ্ছে করছে না। ”
কফি হলো শীতপ্রধান দেশের জন্য। যেখানে বরফ পরে। কফি খেতে খেতে বরফ দেখা একটা বিলাশীতার ব্যাপার। কফি খেতে খেতে বৃষ্টি দেখতে ভালো লাগে না। বৃষ্টি দেখতে হয় গরম এক কাপ চায়ে চুমুক দিয়ে।
নিলয়ের ফোন বাজছে। শিলাকে কেমন যেনো বিধ্বস্ত দেখাচ্ছে। আমার খুব হাসি পেলো। একটা ছবি তুলে রাখলে ভালো হতো। মেয়েটার ধৈর্যশক্তি খুবই বেশি। নিলয় যদি আরোও একঘন্টা কথা বলে, তাহলেও সে শুনবে৷ একবারও বলবে না,
” কথা শুনতে ভাল্লাগছে না। একটা মানুষ এতো কথা কিভাবে বলে?আপনি জানেন, যারা কথা বেশি বলে তাদের মাথায় বুদ্ধি কম থাকে। ”
এইটা শুধু নিলয়ের ক্ষেত্রে নয়। সব মানু্ষের ক্ষেত্রেই।
নিলয় ফোন কান থেকে নামিয়েই উঠে পরল।
“সরি গাইজ, আমাকে একটু যেতে হবে। একটা আরজেন্ট কাজ পরে গেছে। সরি তোমাদের টাইম দিতে পারলাম না। ”
আমি কিছু বলার আগেই শিলা বলে উঠল,
“হ্যাঁ হ্যাঁ যান। কাজ সবার আগে। অন্য কোনোদিন আবার দেখা হবে। ”
” তোমরা চাইলে আমি তোমাদের আমার গাড়ি দিয়ে ড্রপ করে দিতে পারি।”
আমি বললাম,
“না না,সমস্যা নেই। আপনি কাজে যান। ”
“ওকে দেন, হ্যাভ আ নাইস ডে। ”
নিলয় বেরিয়ে গেলো। শিলার মুখ হাসিতে ভরে উঠেছে।
আমি বললাম,
” ছেলেটা খুব ভালো কিন্তু শিলা। তোর সাথে খুব মানাবে। ”
” ভালো আমার ছাই৷ মানুষ না মেশিন। আমার মাথা ধরে গেছে। আজ প্রথমবার দেখা হলো, কি লজ্জা পাবে তা না সে শুরু করল কাহিনী শুনানো। আজব সব কাহিনী। আবার এই অন্ধকারে কালোচশমা পরে আছে। দেখে মনে হয় কানা। ”
” হয়তো সামনের মানুষ বিরক্ত হচ্ছে কি না তা যাতে চোখে না পরে, তাই এই ব্যবস্থা। একদল মানুষ আছে পৃথিবীতে যারা নিজের কথা বলেই ছাড়বে। সামনের মানুষটা মরে গেলেও তাদের কিছু আসে যায় না। মরার পরও মানুষটাকে তুলে তারপর কথা শুনাবে।”
আমি হাসতে শুরু করলাম, শিলাও আমার সাথে হাসছে। আবছা আলোতে তার হাসি গ্রীষ্মকালের আইস্ক্রিমের মতো লাগছে। মায়া যেনো টপটপ করে গলে পরছে। কালো টিপে তাকে বেশ মানিয়েছে। টিপ হলো সবচেয়ে সস্তা সৌন্দর্য বর্ধনকারী বস্তু যা প্রত্যেক বাঙালী মেয়ের মুখে একটা ‘মায়াবী, মায়াবী’ ছাঁপ ফেলে।
আমি বললাম,
” তুই আমাকে নিয়ে এসেছিস ব্যাপারটা কেমন যেনো হয়ে গেলো না। ”
“কেনো কেমন লাগবে আবার। তুই আমার অনেক ভালো বন্ধু তাই তোকে সাথে নিয়ে এসেছি। একটা ছেলেকে চিনি না জানি না, তার সাথে একা দেখা করতে আসব বুঝি?”
“খালু তো ছেলে দেখেছেই, তো চিনা না চিনার তো কোনো প্রশ্নই আসে না৷”
“ঘোড়ার ডিম দেখেছে ।আমাকে এসে বলে, ছেলে খুব শান্ত। পাঁচটা প্রশ্ন করলে একটা উত্তর দেয়। দেখলাম তো কতো চুপচাপ ছেলে। আর আমার ভুল হয়েছে তোকে আসতে বলেছি। আর কখনো বলব না। ”
এই কথা বলেই শিলা কাঁদতে শুরু করল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
” তুই কাঁদছিস কেনো? ”
“তুই কথা বলবি না। তুই…তুই একদম চুপ।”
” না আমি চুপ করব না, নিলয়ের মতো বলব, আমি কি ফল্ট করলাম? তুমি আমার কারণে হার্ট হয়ে থাকলে আ’ম সরি…..”
শিলা হেসে ফেলল। কান্না মাখানো হাসি। গাল দিয়ে গড়িয়ে কয়েক ফোঁটা নোন্তা পানি মুখে প্রবেশ করল।
আমি টিস্যু এগিয়ে দিয়ে বললাম,
“চোখের পানি সব খেয়ে ফেলার আগে মুছে নে৷ ”
চোখ মুছে আহ্লাদিত গলায় শিলা বলল,
“আবির দোস্ত, বাসায় যেতে ইচ্ছে করছে না। ”
“তাহলে কি করবি এইখানে বসে থাকবি?”
“না, কি করব বুঝতে পারছি না। বৃষ্টিতে ভেজা যেতো কিন্তু কাঁদা আমার সহ্য হয় না। ”
আমি কিছুক্ষন চুপ করে থেকে তারপর বললাম,
“চল হাওয়াই গাড়িতে চড়ে বৃষ্টিতে ভিজি। তাহলে, পায়ে কাঁদা লাগবে না। ”
“হাওয়াই গাড়ি কি জিনিস?”
“তুই আয়, আমি দেখাচ্ছি। ”
আমি আর শিলা বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি কমে এসেছে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডা বাতাস চামড়া ভেদ করে আত্মার গায়ে গিয়ে লাগছে।
একটা রিক্সা ঠিক করে শিলা আর আমি উঠে পরলাম। কিছুক্ষণ যাবার পর হতাশ গলায় শিলা বলল,
“কোথায় তোর হাওয়াই গাড়ি?”
” এইতো। হাওয়াই গাড়িতেই তো বসে আছিস। ”
শিলা আরও হতাশ গলায় বলল,
” এইটা তো রিক্সা৷ ”
” এইটাই হাওয়াই গাড়ি হয়ে যাবে। কিন্তু এর জন্য কয়েকটা কাজ করার লাগবে। ”
“কি কাজ?”
“তোর চোখ বন্ধ করার লাগবে। আমি যা বলব তা কল্পনা করার চেষ্টা করার লাগবে৷ পারবি না? ”
শিলা খানিকটা ভ্রু কুঁচকে বলল,
“হ্যাঁ, পারব। কিন্তু এইটা যদি কোনো ফাইযলামি হয় তাহলে তোকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিবো। ”
“আচ্ছা দিস। এখন চোখ বন্ধ কর। ”
শিলা চোখ বন্ধ করল। আমি গলার স্বর কিছুটা গাঁঢ় করে বললাম,
” ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তোর মুখে এসে পরছে বারবার। তুই বসে আছিস একটা টিলার উপর। তোর সামনে দিগন্ত বিস্তৃত মাঠ। দেখতে পারছিস? ”
“হ্যাঁ পারছি।”
” তুই হালকা গা এলিয়ে দিয়েছিস। নরম ঘাসের উপর ভর করে, আস্তে আস্তে টিলা থেকে নীচে নেমে যাচ্ছিস। ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে। শিলা শুনছিস? শিলা?”
শিলা আমার কাঁধে মাথা নুইয়ে দিলো। তার শ্বাস ভারী হয়ে আসছে। অনেকগুলো চড়ুই পাখি মাথার উপর দিয়ে উড়ে গেলো। আচ্ছা চড়ুই তো দল বেঁধে চলে। এরা দল বেঁধে উড়ছে কেনো? বৃষ্টির তেঁজ আস্তে আস্তে বাড়ছে।7 Comments-
@mohammad-shahzaman ধন্যবাদ, পরবর্তী পর্বগুলো পড়ার আমন্ত্রণ। এক জীবন ভালো থাকা হোক ❤
-
@prithula ধন্যবাদ। “একমুঠো জোনাকি ” আপনার একলা বিকেল বিষন্ন বেলা রাঙিয়ে তুলুক। এক জীবন ভালো থাকা হোক❤
Friends
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
Jabed A Emon
@jabedaemongmail-com
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
বশির আহমদ
@bashir93
মীর অনাবিল
@miranabil
Maolana Abdullah al mamun
@smmamun21
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch
Pranto Sarkar
@pranto-sarkar


“একমুঠো জোনাকি”, ধারাবাহিকটি চলবে। প্রতিদিন আপলোড দেয়া হবে একটি করে পর্ব! পর্বগুলো পড়ে কেমন লাগছে তা বলতে ভুলবেন না কিন্তু.. শুভ পাঠ হোক!