-
ইনহেলার
সীমান্ত পিটার গমেজ——————————-
“কেমন আছিস বাবা?” পরম মমতা মাখা সুরটা ভেসে আসলো ফোনের ওপাশ থেকে।
ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাবা। এতটুকু কথা হতেই ওপাশে প্রায় আর্ত চিৎকারের মত একটা আওয়াজ শোনা গেল।”তারাতারি কথা শেষ করেন। মোবাইলে বেশি চার্জ থাকে না, বেশি কথা বলা যাবে না। কথা গুলো শুনে মনটা মোচর দিয়ে উঠলো। পাশের বাড়ির মোবাইল। একটু কথা বলার জন্য মাকে এমন অনেক কটুক্তি হজম করতে হয়। মা তারাহুরো করে বললো “বাবা আমার ইনহেলার টা শেষ হয়ে গেছে, আরেকটা কিনতে হবে। ভালো থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস।” বিপ বিপ শব্দ করে ফোনটা কেটে গেল।নীরবে তাকিয়ে রইলাম দূর আকাশের একখণ্ড মেঘের দিকে।মাস শেষ হতে এখনো দুইদিন বাকি। হাতটাও শূন্য। মায়ের শ্বাস কষ্টের সমস্যাটাও খুব ভাবাচ্ছে। ডাক্তার বলেছেন সব সময় ইনহেলার সাথে রাখতে। মাথায় একগাদা দুশ্চিন্তা নিয়ে টিউশনি করাতে গেলাম। দরদরিয়ে ঘাম ঝরছে। কাঁপা কাঁপা গলায় ছাত্রকে বললাম, তোমার মাকে একটু ডেকে দিবে? একটু পরই ছাত্রের মা এলো। “আন্টি এই মাসের টিউশন ফিটা কি একটু আগে দেওয়া যায়?” মাটির দিকে তাকিয়ে এক নিশ্বাসে বললাম কথা গুলো। “তোমার আঙ্কেল তো অফিসের কাজে তিনদিনের জন্য বাহিরে গেছেন, তিনি ফিরে আসলেই দিতে পারবো। আস্তে করে মাথা ঝাকিয়ে বের হয়ে আসলাম।
আজ টিউশনির ফিটা পেয়েছি। মার জন্য একটা ইনহেলার কিনে নিয়ে একটা মোবাইলের দোকানে ঢুকলাম। লালটুকটুকে একটা ফোন নিয়ে নিলাম মায়ের জন্য। এই মাসটাও নাহয় একটু কষ্ট করেই পার করে দেবো।
রাতের ট্রেনেই বেরিয়ে পড়লাম। মনটা অনেক আগেই বাড়ি পৌছে গেছে। মায়ের জন্য কেনা ফোনটা বুকের কাছে ধরে রেখেছি। ফোনটা হাতে পেয়ে মা কত খুশি হবে ভাবতেই আমার মনটাও খুশিতে ভরে গেল। রাস্তা যেন শেষই হয় না। অবশেষে কাক ডাকা ভোরে বাড়ি পৌছালাম।
” মা……. মা….. মা….” দরজার কাছে এসে ডাক দিলাম। কোন সারা নেই। আবারো ডাকলাম “মা… মা….” তবুও কোন সারা নেই। অজানা ভয়ে বুকটা আৎকে উঠলো। জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল।
মা……… গগনবিদারী চিৎকার দিয়ে মাটিতে পরতে পরতে দেখলাম মা মেঝেতে পরে আছে। বাম হাতে শক্ত করে ধরে আছে শেষ হয়ে যাওয়া ইনহেলার টা। চোখ ঝাপসা হতে হতে সব যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছে।
(সমাপ্ত)12 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Foyzur Khan
@foyzur-khan
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Rezaul Karim
@rezaul-karim
অবাক রহমান
@jahedi
Nipun Chandra
@nipunch
Jubayer Al Mahmud
@jubayer
UTTAM KUMAR BISWAS
@uttamk




কারো জীবনে এমন ঘটনা যাতে সত্য না হয়। ভালো থাকুক আমাদের মা’য়েরা।