Profile Photo

Md. Moznu SarkarOffline

  • Moznu
  • Profile picture of Md. Moznu Sarkar

    Md. Moznu Sarkar

    4 years, 8 months ago

    বৃষ্টি তুমি আসো সবার জীবনে – একপশলা হয়ে নয় ঝুম অথবা মুসলধারে। তুমি ভিজিয়ে দাও সবাইকে তোমার শীতলতায়। তুমি আসো ধর্মান্ধদের জীবনে সুস্থ্য্ ধমীয় চিন্তার বিকাশ ঘটাতে, তুমি আসো রাজনীতিবিদদের জীবনে সুস্থ্য্ রাজনৈতিক চর্চায় বাধ্য করতে।

    তুমি আসো অভাবী মানুষটার জীবনে স্বচ্ছলতা নিয়ে, তুমি আসো ব্যথ প্রেমিক/প্রেমিকার জীবনে নতুন প্রেমিক/প্রেমিকা হয়ে, তুমি আসো ডিভোর্সী মানুষটি জীবনে নতুন একটি মানুষ হয়ে, তুমি আসো অসুখী দম্পতির জীবনে সুখের বার্তা নিয়ে, তৃমি আসো সন্তান না হওয়া দম্পতিদের জীবনে একটি সন্তান হয়ে, তুমি আসো অন্ধকারে ডুবে থাকা মানুষটার আলো হয়ে, তুমি আসো বাবা অথবা মা হারানো সন্তানের কাছেও বটবৃক্ষের মতো ছায়া হয়ে, তুমি আসো মাদকাসক্ত মানুষটির কাছে মাদক নিরাময় কেন্দ্র হয়ে।

    তৃমি আসো বিসন্ন মুখগুলোতে হাসির বন্যা নিয়ে, তুমি আসো বেকার ছেলে-মেয়েটার কাছে একটা চাকরি হয়ে, তুমি আসো হসপিটালের বেডে শুয়ে থাকা মৃত্যুর প্রহরগোনা মানুষটার কাছে সুস্থ হওয়ার দাওয়াই নিয়ে, তুমি আসো সুখি মানুষটিও কাছে তার সুখের গল্প শুনতে।
    তুমি আসো অফিসের কাঠ খটটা বসটারও জীবনে, তুমি আসো তার কাছে একজন বাধ্য অনুগত সহকর্মী হয়ে তার মনের অব্যক্ত কথাগুলো মনোমুগ্ধের মতো শুনতে, তুমি আসো অফিসের সবচেয়ে ব্যস্ত লোকটারও কাছে তাকে একটু রিলিপ দিতে।

    তুমি আসো অন্নহীনদের কাছে অন্ন হয়ে, তুমি আসো বস্ত্রহীনদের কাছে বস্ত্র হয়ে, তুমি আসো বাসস্থানহীনদের কাছে বাসস্থান নিয়ে। তুমি আসো পরাধীনতার শিকলে আবদ্ধ মানুষটির কাছে স্বাধীনতার বার্তা নিয়ে, তুমি আসো গনতন্ত্রে নুয়ে পড়া দেশে গনতন্ত্র ফিরিয়ে দিতে।

    তুমি আসো সবার জীবনে নানান গন্ধে, নানান বর্ণে, নানান রুপে। এসে ধুয়ে মুছে দিয়ে যাও সবার মনে জমে থাকা অথবা ধুলোয় মরিচা পড়া না বলা কস্টগুলো যেমনটি তুমি মাঝে মাঝে করো ধরিত্রিকে। তুমি আসো আমারও জীবনে। তোমার শীতলতায় ভিজতে চাই এবং খুব বেশি ভিজতে চাই। তুমি এসে ভিজিয়ে দিয়ে যাও।

    মজনু সরকার
    ১৪ই অক্টোবর, ২০২১।

    9
    9 Comments
Skip to toolbar